Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

রাশির নতুন চরিত্র

পবন কল্যাণ অভিনীত ‘উস্তাদ ভগত সিং’ ছবিতে যোগ দিলেন অভিনেত্রী রাশি খান্না।

রাশির নতুন চরিত্র
  • ২১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পবন কল্যাণ অভিনীত ‘উস্তাদ ভগত সিং’ ছবিতে যোগ দিলেন অভিনেত্রী রাশি খান্না। হরিশ শঙ্কর পরিচালিত এই ছবিতে একজন দুঁদে পুলিস অফিসারের চরিত্রে দেখা যাবে পবনকে। বর্তমানে হায়দরাবাদে ছবির শ্যুটিং চলছে। সেখানেই যোগ দিয়েছেন রাশি। এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পর তেলুগু ছবিতে অভিনয় করছেন ‘মাদ্রাস কাফে’ খ্যাত রাশি। অভিনেত্রী শ্রীলীলাও ছবির অংশ। যদিও দুই অভিনেত্রী কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনও স্পষ্ট নয়। তবে নির্মাতাদের তরফে জানানো হয়েছে, দু’জনের চরিত্রই চিত্রনাট্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীঘ্রই কাস্টে রাশির নাম ঘোষণা হবে। এই ছবির ঘোষণা হয়েছিল আগেই। তারপর বহুদিন ধরেই টালবাহানা অব্যাহত। তবে সব বাধা পেরিয়ে সদ্য শ্যুটিং শুরু করেছেন নির্মাতারা। এই আবহে রাশি যোগ দেওয়ায় খুশি অনুরাগীরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ