Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

পাক হানার কড়া নিন্দায় রশিদ খান

পাকিস্তানের বিমান হানায় পাকতিকা প্রদেশে প্রাণ হারিয়েছেন তিন প্রতিভাবান আফগান ক্রিকেটার কবীর, সিবঘাতুল্লা এবং হারুণ। এর প্রতিবাদে গর্জে উঠলেন তারকা স্পিনার রশিদ খান।

পাক হানার কড়া নিন্দায় রশিদ খান
  • ১৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কাবুল: পাকিস্তানের বিমান হানায় পাকতিকা প্রদেশে প্রাণ হারিয়েছেন তিন প্রতিভাবান আফগান ক্রিকেটার কবীর, সিবঘাতুল্লা এবং হারুণ। এর প্রতিবাদে গর্জে উঠলেন তারকা স্পিনার রশিদ খান। তিনি বলেছেন, ‘অসামরিক নাগরিকদের এভাবে হামলা বর্বরোচিত। এটা অনৈতিকও। এতে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। এতগুলো নিষ্পাপ প্রাণ ঝরে পড়ল এই আক্রমণে। এর পরিপ্রেক্ষিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ত্রিদেশীয় সিরিজ থেকে নাম তুলে নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানাচ্ছি। এই কঠিন সময়ে দেশের মানুষের পাশে রয়েছি। কারণ, দেশের মর্যাদা সবকিছুর আগে।’ এতদিন নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে যে দলগুলোর প্রতিনিধিত্ব করেছেন, তাদের সবার নাম রেখেছিলেন রশিদ। কিন্তু এই ঘটনার পর নিজের এক্স হ্যন্ডল থেকে পাকিস্তানের টি-২০ লিগের দল লাহোর কালান্দার্সের নাম মুছে দিয়েছেন তিনি।

Advertisement

যে তিন ক্রিকেটারের মৃত্যু হয়েছে, তার মধ্যে কবীর ব্যাট হাতে ছিলেন আক্রমণাত্মক। পেসার শিবঘাতুল্লার হাতে ছিল মারাত্মক ইনসুইং। আর হারুণ ছিলেন অলরাউন্ডার। শারানায় একটি প্রীতি ম্যাচ খেলে ঘরে ফেরার সময়ই তাঁদের উপর ঘটে পাক হামলা। এটাই মানতে পারছে না আফগান ক্রিকেটমহল।

Advertisement
সম্পর্কিত সংবাদ