Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ছ’বছরের শিশুকে ধর্ষণ করে খুন করল পাড়ার ‘কাকু’, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে গ্রামবাসীরা

ফের শিশু ধর্ষণ এবং খুনের নারকীয় ঘটনা সামনে এল। ঘটনাটি ঘটেছে বিহারের দাড়ভাঙায়। গতকাল সন্ধ্যায় দুই বন্ধুর সঙ্গে খেলছিল ৬ বছরের শিশুটি।

ছ’বছরের শিশুকে ধর্ষণ করে খুন করল পাড়ার ‘কাকু’, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে গ্রামবাসীরা
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:০২
Prefer us on Google

দ্বারভাঙা, ৮ ফেব্রুয়ারি: ফের শিশু ধর্ষণ এবং খুনের নারকীয় ঘটনা সামনে এল। ঘটনাটি ঘটেছে বিহারের দ্বারভাঙায়। গতকাল সন্ধ্যায় দুই বন্ধুর সঙ্গে খেলছিল ৬ বছরের শিশুটি। বাকিরা বাড়ি ফিরলেও, রাত হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পরেন বাবা-মা। শুরু হয় মেয়ের খোঁজ। দীর্ঘক্ষণ খোঁজার পর গ্রামের এক পুকুরের পাশের পরিত্যক্ত জমিতে কুকুরের চিৎকার শুনে ছুটে যান সকলে। হাড় হিম করা বিভৎস দৃশ্য চমকে দেয় সকলকে। দেখা যায় পুকুরের পাশে পড়ে রয়েছে শিশুটির রক্তাক্ত নিথর দেহ। 

Advertisement

পুলিশ এসে দেহটি ময়না তদন্তে পাঠায়। ফরেন্সিক বিষশেজ্ঞরা এসে নমুনা সংগ্রহ করেন। সাইবার সেল খতিয়ে দেখে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ। শুরু হয় জেরা। শিশুটির সঙ্গে থাকা তার দুই বন্ধু জানায় গ্রামেরই বিকাশ মাহাতো নামের এক ব্যাক্তি তাদের টানাটানি করছিল। বাকিরা পালালেও আক্রান্ত শিশুটি পালাতে পারেনি। পুলিশ সিসিটিভি দেখালে বিকাশকে চিহ্নিত করে তারা। এরপর অভিযুক্তের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ সূত্রে খবর, বিকাশের জামায় রক্তের দাগ পাওয়া গেছে। 

 অভিযুক্তের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার সকাল থেকে পথ অবরোধ করেন ক্ষিপ্ত গ্রামবাসীরা। দোষীকে তাদের হাতে তুলে দেওয়ার দাবী করেন তাঁরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ