Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

অ্যাকশনে ফিরলেন রানি

দেবীপক্ষের শুরুতেই অসুর দলনের প্রস্তুতি শুরু করলেন রানি মুখোপাধ্যায়। সোমবার ‘মর্দানি ৩’ ছবির শ্যুটিং শুরু করলেন নির্মাতারা। এদিন নতুন একটি পোস্টার শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

অ্যাকশনে ফিরলেন রানি
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দেবীপক্ষের শুরুতেই অসুর দলনের প্রস্তুতি শুরু করলেন রানি মুখোপাধ্যায়। সোমবার ‘মর্দানি ৩’ ছবির শ্যুটিং শুরু করলেন নির্মাতারা। এদিন নতুন একটি পোস্টার শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার মাধ্যমেই শ্যুটিং শুরুর খবর দেওয়া হল। রানি যে ফের ‘শিবানী শিবাজি রায়’ হিসেবে পর্দায় ফিরবেন, তার ইঙ্গিত আগেই মিলেছিল। দেবীপক্ষের সূচনা লগ্নেই পুরোদমে সেই কাজ শুরু করলেন রানি। পাশাপাশি যশরাজ ফিল্মসের তরফে সমাজমাধ্যমে ঘোষণা করা হয়েছে মুক্তির তারিখও। আগামী বছর ২৭ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। ক্যাপশনে লেখা হয়েছে, এবারের রহস্য শিবানীর কেরিয়ারে কঠিনতম চ্যালেঞ্জ। কীভাবে অশুভর বিরুদ্ধে লড়াইয়ে জিতবে শুভ? তা ঘিরেই এগবে গল্প। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ