Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

জামিন হল না রাজপাল যাদবের, আরও ৪ রাত কাটাতে হবে জেলেই

৯ কোটি টাকা ঋণ রয়েছে অভিনেতার। তা মেটানোর জন্য চেক দিলেও তার বাউন্স করে। যা নিয়ে আদালতের রোষের মুখে পড়তে হয় রাজপাল যাদবকে।

জামিন হল না রাজপাল যাদবের, আরও ৪ রাত কাটাতে হবে জেলেই
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০০:০২
Prefer us on Google

মুম্বই, ১২ ফেব্রুয়ারি: চেক বাউন্স মামলায় ফের ধাক্কা খেলেন অভিনেতা রাজপাল যাদব। তাঁর জামিনের আর্জি বৃহস্পতিবার খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি। ততদিন তিহার জেলেই থাকতে হবে অভিনেতাকে।

Advertisement

এদিন মামলার শুনানিতে আদালতের কড়া ভর্ৎসনার মুখে পড়তে হয় অভিনেতাকে। বিচারপতি সূর্যকান্ত শর্মা তাঁর পর্যবেক্ষণে বলেন, আদালতের নির্দেশ অমান্য করার জন্য রাজপাল যাদবকে জেলে থাকতে হচ্ছে না। নিজের দেওয়া কথা না রাখার জন্য আজ তাঁর এই পরিণতি। আদালত আরও বলেছে, নিজের ঋণের কথা ইতিমধ্যে একাধিকবার স্বীকার করে নিয়েছেন নিয়েছেন। ‘এই পরিস্থিতিতে সাজা বাতিলের কোনও প্রশ্নই আসে না’ বলে মন্তব্য করেছে আদালত।
৯ কোটি টাকা ঋণ রয়েছে অভিনেতার। তা মেটানোর জন্য চেক দিলেও তার বাউন্স করে। যা নিয়ে আদালতের রোষের মুখে পড়তে হয় রাজপাল যাদবকে। বকেয়া টাকা পরিশোধের জন্য এর আগে আরও সময় চেয়েছিলেন তিনি। তবে তা মঞ্জুর করেনি হয়নি আদালতে। তার পরে আদালতের নির্দেশে আত্মসমর্পণ করেছেন অভিনেতা।

Advertisement
সম্পর্কিত সংবাদ