Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

আরও বিপাকে রাজপাল

আরও বিপাকে অভিনেতা রাজপাল যাদব। ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় তাঁকে তিন মাসের কারাদণ্ডের সাজা শুনিয়েছিল আদালত।

আরও বিপাকে রাজপাল
  • ৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• আরও বিপাকে অভিনেতা রাজপাল যাদব। ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় তাঁকে তিন মাসের কারাদণ্ডের সাজা শুনিয়েছিল আদালত। এবার ব্যাংক থেকে প্রায় ১৭ কোটি টাকা ঋণ নিয়ে শোধ না করায় ফের আইনি জটিলতায় অভিনেতা। উত্তরপ্রদেশের শাহজাহানপুরে তাঁর পৈতৃক ভিটেতে নিলামের নোটিস ঝোলানো হল। নির্ধারিত সময়ে টাকা মেটাতে না পারলে সেই বাড়ি হারাবেন তিনি। টাকা শোধের জন্য ৩৪ দিন সময় দেওয়া হয়েছে তাঁকে। না পারলে নিলামের দিন ধার্য হয়েছে ৯ সেপ্টেম্বর। অভিনেতার পরিবার সূত্রে অবশ্য দাবি, ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে। শীঘ্রই বিষয়টি মীমাংসা হয়ে যাবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ