• রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নৃত্যনাট্যগুলির ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি ‘টেগোর ট্রিলজি’। ‘সোল বাউন্ড’, ‘সোল লাস্ট’ ও ‘সোল ফাউন্ড’ নামের তিনটি ছবির মাধ্যমে কবিগুরুর সৃষ্টিকে নতুনভাবে তুলে ধরা হয়েছে। ভারত, সিঙ্গাপুর ও ইংল্যান্ডকে কেন্দ্র তৈরি হওয়া তিনটি ছবির প্রথমটি মুক্তি পাবে ২০২৭ সালের মে মাসে। রবীন্দ্রনাথের সর্বজনীন মানবতাবাদের দর্শনকে সমকালীন প্রেক্ষাপটে নতুনভাবে উপস্থাপনার জন্যই এই প্রজেক্ট। অরিন্দম দের পরিচালনায় ও মনোজিৎ সেনের প্রযোজনার এই ছবির সঙ্গে যুক্ত সুরকার বিক্রম ঘোষ। তিনি বলেন, ‘একটা দারুণ আন্তর্জাতিক প্রজেক্ট। ভাবনাটাই অসাধারণ।’



