Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

সাংস্কৃতিক সন্ধ্যা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টি ও গীতিকার গুলজারের লেখনীর মিশেলে আয়োজিত হল ‘দুই তারার দোতারা’।

সাংস্কৃতিক সন্ধ্যা
  • ৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টি ও গীতিকার গুলজারের লেখনীর মিশেলে আয়োজিত হল ‘দুই তারার দোতারা’। বেঙ্গল ওয়েব সলিউশনের উদ্যোগে রবীন্দ্র সদনে আয়োজিত এই অনুষ্ঠানে দুর্দান্ত গান, কবিতার পারফরম্যান্সের সাক্ষী থাকল দর্শক। অন্যধারার সংগাত সন্ধ্যাকে সুরের ধারায় সমৃদ্ধ করলেন বিশিষ্ট সংগীতশিল্পী শ্রাবণী সেন, মনোময় ভট্টাচার্য, রূপঙ্কর বাগচী, মেখলা দাশগুপ্ত, অরুণাশীষ রায় ও চন্দ্রিমা ভট্টাচার্য। কবিতায় ছিলেন রাজা দাস। অনুষ্ঠানের সূত্রধরনেরর ভূমিকা পালন করেন আরজে অরিজিৎ। সরোজ দরবারের অসাধারণ ভাবনা ও সংকলনে আয়োজিত এই অনুষ্ঠান উপভোগ করেন দর্শক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ