• ছোটোপর্দায় পুরাণ নির্ভর গল্প পছন্দ করেন দর্শক। সেই কথা মাথায় রেখেই আকাশ আট আনছে নতুন ধারাবাহিক— নল দময়ন্তী। মিলন মণ্ডলের পরিচালনায় চিরন্তন প্রেমের এই মহাকাব্য শুরু হচ্ছে আগামী ১৭ আগস্ট থেকে। মুখ্য চরিত্রে দেখা যাবে ঋষভ ভৌমিক ও রূপসা চৌধুরীকে। এছাড়াও থাকবেন গার্গী দেবনাথ, পিয়ালী দাস, সৌপ্তিক চক্রবর্তী, দেবদ্রিতা ভট্টাচার্য, শারন্য দে সহ আরও অনেকে। গল্প অনুযায়ী, নিষধরাজের পুত্র রাজকুমার নল ও বিদর্ভরাজের কন্যা দময়ন্তীর প্রেমকাহিনিকে ঘিরেই এগবে গল্প। তাদের প্রণয় পরিণতি পাবে বৈবাহিক সম্পর্কে। কলির চক্রান্ নলের বৈমাত্রেয় ভাই পুস্কর অশূচি করতে চায় নল ও দময়ন্তীকে। ফাঁদে পা দেয় নল। বাধ্য হয় প্রাসাদ ত্যাগ করতে। কলি ও পুস্করের ষড়যন্ত্র ব্যর্থ করে নলকে ফিরিয়ে আনে দময়ন্তী। এভাবেই এগবে ধারাবাহিকের গল্প।



