• অভিনেতা সলমন খানকে সমন পাঠাল চণ্ডীগড় আদালত। মানুষকে সাহায্যের জন্য নিযুক্ত সলমনের ‘বিয়িং হিউম্যান’ সংস্থার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। সেই মামলাতেই তলব করা হয়েছে সলমনকে। পাশাপাশি তাঁর বোন আলভিরা খান অগ্নিহোত্রীকেও সমন পাঠানো হয়েছে বলে খবর। চণ্ডীগড়ের এক ব্যবসায়ীর অভিযোগ, তাঁকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একটি গয়নার শোরুম খোলানো হয়েছিল। তবে পরবর্তীতে সলমনের সংস্থার তরফে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। এর জেরে তাঁর কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি। যদিও সলমনের সংস্থার তরফে এই অভিযোগ নস্যাৎ করে দেওয়া হয়েছে। তাদের দাবি, ওই ব্যবসায়ীর সঙ্গে চুক্তির সরাসরি যোগ ছিল না সলমনের সংস্থার। অন্যদিকে, অসমে বন্যাদুর্গতদের পাশে ইতিমধ্যে দাঁড়িয়েছেন অভিনেতা। তিন দফায় ত্রাণ বিলির পরিকল্পনা রয়েছে তাঁর। ২২০টি অস্থায়ী বাড়ি তৈরি করে দেওয়ার কথা জানিয়েছেন সলমন।



