Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

শারদসাজে রাজনন্দিনী

জাল কাজের কাতান বেনারসি। ঘন নীল রং। চওড়া পাড়। ডিজাইনার ব্লাউজ। মাঝে সিঁথি করে খোঁপা করা। আর সেখানে গাঁথা রয়েছে পা পর্যন্ত লম্বা একটি মালা।

শারদসাজে রাজনন্দিনী
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জাল কাজের কাতান বেনারসি। ঘন নীল রং। চওড়া পাড়। ডিজাইনার ব্লাউজ। মাঝে সিঁথি করে খোঁপা করা। আর সেখানে গাঁথা রয়েছে পা পর্যন্ত লম্বা একটি মালা। ছোট্ট টিপ, কানপাশা আর মুখে স্মিত হাসি নিয়ে এসে দাঁড়ালেন তিনি। দূরে কোথাও ঢাক বেজে উঠল যেন...। তিনি অর্থাৎ অভিনেত্রী রাজনন্দিনী পাল। চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটে এসে শাড়ির সাজে নিজেকে দেখার পরই যেন পুজো শুরু হয়ে গেল তাঁরও। পুজোর কলকাতা মানেই রাজনন্দিনীর কাছে প্রিয়জনদের সঙ্গে দেখা হওয়ার উৎসব। সাজগোজ, পেটপুজো, আড্ডায় কেটে যায় পুজোর দিনগুলো। শাড়ি পরতে ভালোবাসেন তিনি। বেনারসির মতো ঐতিহ্যবাহী শাড়ি তাঁর পছন্দের। যে নীল শাড়িটি পরেছিলেন, তা এতই হালকা যে বহুক্ষণ পরে থাকতে সমস্যা হবে না বলেই মত নায়িকার। এমনিতেই বেনারসির প্রতি বাঙালির এক অনন্ত মায়া থাকে। যা বংশপরম্পরায় হস্তান্তর হয়। এই শাড়িটির নকশায় পুরানো দিনের বনেদিয়ানা ধরা রয়েছে। তার সঙ্গে যেন আধুনিকতার মেলবন্ধনও তৈরি হয়েছে।  সকলের থেকে আলাদা কিছু অথচ ব্যক্তিত্বের সঙ্গে মানানসই, এমন লুক তিনি পছন্দ করেন। এক্ষেত্রে চুলের লম্বা ফুলের মালা সেই স্বাতন্ত্র্য তৈরি করেছে। শাড়িতে জাল নকশা থাকায় একেবারে হালকা গয়না পরুন। তাহলেই পুজোর জন্য আপনি সম্পূর্ণ তৈরি।

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য  

Advertisement
সম্পর্কিত সংবাদ