Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

মেয়ের নাম প্রকাশ্যে

মেয়ের নাম প্রকাশ্যে আনলেন রাজকুমার রাও ও পত্রলেখা। গত বছর ১৫ নভেম্বর কন্যাসন্তান এসেছে অভিনেতা দম্পতির সংসারে। দু’মাস পর মেয়ের প্রথম ঝলক শেয়ার করলেন তাঁরা।

মেয়ের নাম প্রকাশ্যে
  • ১৯ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মেয়ের নাম প্রকাশ্যে আনলেন রাজকুমার রাও ও পত্রলেখা। গত বছর ১৫ নভেম্বর কন্যাসন্তান এসেছে অভিনেতা দম্পতির সংসারে। দু’মাস পর মেয়ের প্রথম ঝলক শেয়ার করলেন তাঁরা। রবিবার ইনস্টাগ্রামে একরত্তির হাতের ছবি পোস্ট করেছেন রাজকুমার ও পত্রলেখা। সঙ্গে লেখা, ‘সমস্ত আনন্দ নিয়ে আপনাদের সঙ্গে আমাদের জীবনের সেরা উপহার ও শ্রেষ্ঠ আশীর্বাদের সঙ্গে পরিচয় করাচ্ছি।’ দম্পতির মেয়ের নাম পার্বতী পাল রাও। মা দুর্গার নামে মেয়ের নামকরণ। তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ