Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজবংশী ভাষা অ্যাকাডেমির অভিধান কর্মশালার সমাপ্তি

রবিবার মাথাভাঙায় শেষ হল রাজবংশী ভাষা অ্যাকাডেমির অভিধান কর্মশালা। এদিন কর্মশালায় উপস্থিত ছিলেন কো- কনভেনর গিরিন্দ্রনাথ বর্মন।

রাজবংশী ভাষা অ্যাকাডেমির অভিধান কর্মশালার সমাপ্তি
  • ২১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মাথাভাঙা: রবিবার মাথাভাঙায় শেষ হল রাজবংশী ভাষা অ্যাকাডেমির অভিধান কর্মশালা। এদিন কর্মশালায় উপস্থিত ছিলেন কো- কনভেনর গিরিন্দ্রনাথ বর্মন। রাজবংশী ভাষা অ্যাকাডেমি সূত্রে জানা গিয়েছে, রাজবংশী ভাষায় অভিধান তৈরির জন্য জেলাজুড়ে মহকুমা ভিত্তিক কর্মশালা করা হচ্ছে। ইতিমধ্যে দিনহাটা মহকুমায় কর্মশালা হয়েছে। তিন দিন ধরে মাথাভাঙা শহরের রেবতী রমন লাইব্রেরির হলঘরে কর্মশালা হল। পরবর্তীতে মেখলিগঞ্জ, তুফানগঞ্জ ও কোচবিহার সদরে কর্মশালা হবে। অ্যাকাডেমি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে অ থেকে ম পর্যন্ত বর্ণের শব্দ সংগ্রহ করা হয়েছে। শব্দ সংগ্রহের কাজ শেষ হওয়ার পর বিশেষজ্ঞ কমিটি তা যাচাই করবে। রাজবংশী ভাষায় অভিধান তৈরির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ড. সাবলু বর্মন ও গিরিন্দ্রনাথ বর্মনকে। তিন দিনের কর্মশালায় শতাধিক লেখক, কবি ও ভাষাবিদরা অংশগ্রহণ করেছিলেন।

Advertisement

রবিবার গিরিন্দ্রনাথ বর্মন বলেন, রাজ্য সরকার রাজবংশী ভাষার উন্নয়নে ধারাবাহিক কাজ করছে। রাজবংশী ভাষা অ্যাকাডেমি বিগত বছরগুলিতে এই ভাষায় একাধিক বই প্রকাশ করেছে। এই অভিধান তৈরির জন্য ইতিমধ্যে একাধিকবার আলোচনা হয়েছে। কর্মশালার মাধ্যমে শব্দ সংগ্রহ করা হচ্ছে। এখানে তিন দিনের কর্মশালায় কয়েক হাজার শব্দ সংগ্রহ হয়েছে। সাবলু বর্মন বলেন, আমরা যতটা সম্ভব কম সময়ের মধ্যে অভিধান তৈরির কাজ শেষ করব। পরপর কর্মশালা করা হচ্ছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ