Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মুম্বইয়ের কাছে হেরে চলতি বছরের আইপিএলের প্লেঅফের দৌড় থেকে ছিটকে গেল রাজস্থান

মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে চলতি বছরের আইপিএলের প্লেঅফের দৌড় থেকে ছিটকে গেল রাজস্থান রয়্যালস।

মুম্বইয়ের কাছে হেরে চলতি বছরের আইপিএলের প্লেঅফের দৌড় থেকে ছিটকে গেল রাজস্থান
  • ২ মে, ২০২৫ ১৪:০৫
Prefer us on Google

জয়পুর, ২ মে: মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে চলতি বছরের আইপিএলের প্লেঅফের দৌড় থেকে ছিটকে গেল রাজস্থান রয়্যালস। দু’দিন আগেই ঘরের মাঠে পাঞ্জাব কিংসের কাছে হেরে এবারের মতো আইপিএলে প্লেঅফের দৌড় থেকে বিদায় নিয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস। এবার সেই পথেই বিদায় নিল রাজস্থান। এবারের আইপিএলের শুরুটা খুব একটা ভালো হয়নি তাঁদের। রাজস্থানের মূল অধিনায়ক সঞ্জু স্যামসনের অনুপস্থিতি দলকে অনেকটাই দুর্বল করেছে। সঞ্জুর জায়গায় দলকে নেতৃত্ব দিতে ব্যর্থ রিয়ান পরাগ।

Advertisement

গতকাল, বৃহস্পতিবার ঘরের মাঠে হার্দিক পান্ডিয়ার মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল রাজস্থান। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান। ব্যাট করতে নেমে রাজস্থানের বোলারদের বিরুদ্ধে দাপুটে ব্যাটিং করেন রোহিত শর্মা(৫৩) ও রিয়ান রিকেলটন(৬১)। তাঁরা আউট হতেই নামেন মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া(৪৮) ও সূর্যকুমার যাদব(৪৮)। তাঁদের ঝোড়ো ব্যাটিংয়ের জেরে মুম্বই পৌঁছয় ২১৭ রানে। জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ধরাশায়ী হয়ে যায় রাজস্থানের ব্যাটিং। বোল্টের বলে মুখ থুবড়ে পড়েন যশস্বী জয়সওয়াল, নীতীশ রানারা। ১৪ বছরের বৈভব সূর্যবংশীকে শূন্যতে আউট করেন দীপক চাহার। তারপরে আর কোনও রাজস্থানের ব্যাটার দাঁড়াতেই পারেনি যশপ্রীত বুমরাহদের সামনে। শুধুমাত্র ব্যাট হাতে জোফ্রা আর্চার করেন ৩০ রান। গতকালের ম্যাচে রাজস্থানের ব্যাটারদের মধ্যে তিনিই সর্বোচ্চ স্কোরার। মুম্বইয়ের কাছে ১০০ রানে হেরে যান রিয়ান পরাগরা। প্লেয়ার অব দ্য ম্যাচ হন মুম্বইয়ের রিয়ান রিকেলটন। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ