Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

হায়দরাবাদের কাছে ৫ উইকেটে হার রাজস্থানের

ভারতীয় ক্রিকেটের ওয়ান্ডার কিড বৈভব সূর্যবংশীর ৩৭ বলে ১০৩ রানের ইনিংস কাজে এলো না রাজস্থান রয়েলসের।

হায়দরাবাদের কাছে ৫ উইকেটে হার রাজস্থানের
  • ২৬ এপ্রিল, ২০২৬ ০৯:০৪
Prefer us on Google

জয়পুর, ২৫ এপ্রিল: ভারতীয় ক্রিকেটের ওয়ান্ডার কিড বৈভব সূর্যবংশীর ৩৭ বলে ১০৩ রানের ইনিংস কাজে এলো না রাজস্থান রয়েলসের। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে ২২৮ সাল তোলে রাজস্থান। সূর্যবংশী যখন আউট হন তখন রাজস্থান রয়্যালসের রান ১৩.৫ ওভারে তিন উইকেটে ১৭০। এরপর শেষের ৭.১ ওভারে উঠলো মাত্র ৫৮ রান। সূর্যবংশী ছাড়া রাজস্থানের হয়ে ৫১ রান করেন ধ্রুব জুরেল এবং ৩৩ রানে আউট হন ডোনাভান ফেরেইরা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ট্র‌্যাভিস হেডের উইকেট হারায় হায়দরাবাদ। এরপর ম্যাচের হাল ধরেন অভিষেক শর্মা এবং ঈশান কিষান জুটি। দুই ব্যাটার দ্বিতীয় উইকেট জুটিতে তোলেন দশ ওভারে ১৩২ রান। অভিষেক করেন ৫৭। ইশান কিষানের সংগ্রহ ৩১ বলে ৭৪। এছাড়াও হায়দরাবাদের হয়ে ৩৬ রান করেন নীতিশ কুমার রেড্ডি এবং ২৯ এ আউট হন হেনরিক ক্লাসেন। ১৮.৩ ওভারেই পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় হায়দরাবাদ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ