Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

রাজামৌলির ছবি স্থগিত

ভারতীয় সিনেমার জনক বলা হয় তাঁকে। সেই দাদা সাহেব ফালকের জীবনকে কেন্দ্র করে দু’টি সিনেমা তৈরির পরিকল্পনা রয়েছে

রাজামৌলির ছবি স্থগিত
  • ৭ অক্টোবর, ২০২৫ ১৭:১০

ভারতীয় সিনেমার জনক বলা হয় তাঁকে। সেই দাদা সাহেব ফালকের জীবনকে কেন্দ্র করে দু’টি সিনেমা তৈরির পরিকল্পনা রয়েছে। প্রথমটি বলিউডে। যার নেপথ্যে আমির খান। অপরটি দক্ষিণে। এই ছবির দায়িত্বে রয়েছেন ‘আরআরআর’ খ্যাত পরিচালক এসএস রাজামৌলি। শোনা যাচ্ছে, দ্বিতীয় ছবিটি নাকি বিপাকে। আপাতত ছবিটি স্থগিতই করে দেওয়া হয়েছে। কারণ? সূত্রের খবর, রাজামৌলি প্রযোজিত ছবিটি পরিচালনা করবেন নীতিন কক্কর। প্রাথমিকভাবে জুনিয়র এনটিআর ও প্রভাসকে গুরুত্বপূর্ণ চরিত্রে ভাবা হয়েছিল। তবে দু’জনেই এখন অন্য প্রজেক্ট নিয়ে ব্যস্ত। প্রশান্ত নীলের সঙ্গে একটি অ্যাকশন ড্রামায় কাজ করছেন এনটিআর। অন্যদিকে, প্রভাসের হাতে রয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ও ‘কল্কি: ২৮৯৮ পার্ট ২’। এ কারণে দুই অভিনেতাই ছবিটি এখন করতে পারছেন না। নীতিনও বর্তমানে অন্য ছবিতে মনোযোগ দিয়েছেন। ইমরান হাশমির ‘আওয়ারাপান ২’ পরিচালনার দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে। সে কাজেই ব্যস্ত নীতিন। সকলের ব্যস্ততা শেষে কবে রাজামৌলির ছবিটি আবার শুরু হবে, তার অপেক্ষায় অনুরাগীরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ