Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শাস্ত্রীয় সংগীত সম্মেলন

অল ইন্ডিয়া রেডিও নামকরণের ৯০ বছর পূর্তি উপলক্ষ্যে আকাশবাণী উদযাপন করছে ‘এয়ার ৯০’। ভারতের সব আকাশবাণী কেন্দ্রগুলিতেই উদযাপিত হচ্ছে এই অনুষ্ঠান। এই কর্মসূচিতে আকাশবাণী কলকাতা আয়োজন করল এক মনোরম শাস্ত্রীয় সংগীত সম্মেলনের।

শাস্ত্রীয় সংগীত সম্মেলন
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• অল ইন্ডিয়া রেডিও নামকরণের ৯০ বছর পূর্তি উপলক্ষ্যে আকাশবাণী উদযাপন করছে ‘এয়ার ৯০’। ভারতের সব আকাশবাণী কেন্দ্রগুলিতেই উদযাপিত হচ্ছে এই অনুষ্ঠান। এই কর্মসূচিতে আকাশবাণী কলকাতা আয়োজন করল এক মনোরম শাস্ত্রীয় সংগীত সম্মেলনের। সম্প্রতি ভারতীয় জাদুঘরের এবিসি সেন্টেনারি হলে আয়োজিত হল এই অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনায় জাতীয় সংগীতের মাধ্যমে। এরপর ঠুংরি ও দাদরা পরিবেশন করলেন আকাশবাণী কলকাতার সংগীতশিল্পী আইভি বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের সর্বশেষ নিবেদনে ছিল তবলা ও সরোদের যৌথ পরিবেশনা। তবলা পরিবেশন করলেন প্রখ্যাত তবলিয়া, পদ্মশ্রী পণ্ডিত কুমার বোস এবং সরোদ বাদনে ছিলেন প্রখ্যাত সরোদিয়া পণ্ডিত দেবজ্যোতি বোস। উপস্থিত ছিলেন আকাশবাণী ও দূরদর্শনের পূর্বাঞ্চলের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ব্রডকাস্ট অপারেশন্স) ধ্রুব নন্দ, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (কনটেন্ট অ্যান্ড অপারেশনস) এস. সঞ্জীব প্রমুখ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ