Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ভালো কাজ করলেও অনিশ্চয়তা ভাবায়

‘রাখি বন্ধন’ দিয়ে শুরু। তারপর ‘রাসমণি’র ‘যদু’ হয়ে ‘নয়নতারা’ ধারাবাহিকের ‘সমুদ্র’ পেরিয়ে, এখন তিনি ফের মুখ্য চরিত্রে। স্টার জলসায় ‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিকের প্রধান চরিত্রে শুভ্রজিৎ সাহার অভিনয় পছন্দ করছেন দর্শক।

ভালো কাজ করলেও অনিশ্চয়তা ভাবায়
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ‘রাখি বন্ধন’ দিয়ে শুরু। তারপর ‘রাসমণি’র ‘যদু’ হয়ে ‘নয়নতারা’ ধারাবাহিকের ‘সমুদ্র’ পেরিয়ে, এখন তিনি ফের মুখ্য চরিত্রে। স্টার জলসায় ‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিকের প্রধান চরিত্রে শুভ্রজিৎ সাহার অভিনয় পছন্দ করছেন দর্শক। দিন কয়েক আগেই, সেটে শ্যুট করতে গিয়ে আচমকা পড়ে ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় শুভ্রজিতের। কাকতালীয়ভাবে ‘শুধু তোমারই জন্য’র নায়ক রাহুলেরও একই অবস্থা, পায়ে চোট। ঘটনার দিন, ওই অবস্থাতেই পুরো শ্যুট শেষ করে তড়িঘড়ি চিকিৎসকের কাছে যান অভিনেতা। কিন্তু তাঁকে ছাড়া ধারাবাহিকের শ্যুটিং কীভাবে সম্ভব? আপাতত চার-পাঁচ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ পেলেও, প্রধান চরিত্রের দায়বদ্ধতার কারণে ১দিন অন্তর শ্যুটিংয়ে যাচ্ছেন শুভ্রজিৎ। ধারাবাহিকের পথ চলা সবেমাত্র তিন মাস। টিআরপি নিয়ে চিন্তা হয়? মাঝে তো ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জনও ছিল ইন্ডাস্ট্রিতে। শুভ্রজিতের জবাব, ‘ভালো কাজ করলেও বা ১০০ শতাংশ চেষ্টা করলেও অনেক সময় অনিশ্চয়তা ভাবায়। কাজটাই আসল। বাকিটা দর্শকদের এবং ভাগ্যের হাতে।’
টেলিভিশনের জনপ্রিয় মুখ শুভ্রজিৎ বছরখানকে আগে আইনি বিয়ে সেরেছেন। তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা মিত্রও অভিনেত্রী। শ্যুটিংয়েই তাঁদের আলাপ, তারপর ধীরে ধীরে সম্পর্ক তৈরি হয়। শুভ্রজিৎ জানালেন, প্রিয়াঙ্কা তাঁর সবথেকে বড়ো সমালোচক ও সমর্থক। হেসে অভিনেতা বলেন, ‘কোনো দৃশ্যে অভিনয়ে একটা ছোট্ট পরিবর্তনও ওঁর নজর এড়ায় না। কোথায় আরেকটু ভালো হতে পারত বা কোনটা খুব ভালো হয়েছে সবটা নিয়ে আমরা আলোচনা করি, এটা সত্যি ভালো লাগে।’ অভিনয় তাঁরা দু’জনেই ভালোবাসেন। কিন্তু বর্তমানে কাজের অনিশ্চয়তা ভাবায়, তাই ভবিষ্যতের কথা ভেবে দ্বিতীয় পরিকল্পনাও করেছেন দম্পতি। সেটা কী, এই মুহূর্তে তা খোলসা করতে চাইলেন না অভিনেতা। 

Advertisement

আরাত্রিকা চক্রবর্তী

Advertisement
সম্পর্কিত সংবাদ