Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরসভার নতুন ভবনের ছাদ চুঁইয়ে বৃষ্টির জল, বিতর্ক

শিলিগুড়ি পুরসভার নতুন ভবনের ছাদ চুঁইয়ে পড়ছে বৃষ্টির জল। উদ্বোধনের এক বছরের মধ্যে সংশ্লিষ্ট ভবনের এমন দশা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা বিজেপির অমিত জৈন।

পুরসভার নতুন ভবনের ছাদ চুঁইয়ে বৃষ্টির জল, বিতর্ক
  • ২৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি পুরসভার নতুন ভবনের ছাদ চুঁইয়ে পড়ছে বৃষ্টির জল। উদ্বোধনের এক বছরের মধ্যে সংশ্লিষ্ট ভবনের এমন দশা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা বিজেপির অমিত জৈন। তিনি ঘটনাটি নিয়ে তদন্তের দাবি তুলেছেন। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মেয়র গৌতম দেব।

Advertisement

কয়েক মাস আগে পুরসভার নতুন ভবনের উদ্বোধন করা হয়। চারতলা ওই ভবনে মেয়র, ডেপুটি মেয়র সহ মেয়র পরিষদ সদস্যদের ঘর, কমিশনার, সচিব সহ আধিকারিকদের ঘর রয়েছে। জোর বৃষ্টি হতেই মঙ্গলবার সংশ্লিষ্ট ভবনের ছাদ চুঁইয়ে বৃষ্টির জল সিঁড়িতে ও মেঝেতে পড়েছে। এনিয়ে বিরোধী দলনেতার অভিযোগ, ওই ভবন নির্মাণ কাজে গলদ রয়েছে। তাই এক বছরের মধ্যে ছাদ বেহাল হয়ে পড়েছে। এজন্য নির্মাণ কাজের সঙ্গে জড়িত ঠিকাদার সংস্থার বিরুদ্ধে পুরসভার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। মেয়র অবশ্য বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। 
এদিকে, ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত শিলিগুড়ি। শহর ও গ্রামীণ এলাকার নিচু জায়গায় জমেছে বৃষ্টির জল। চম্পাসারি, মাটিগাড়া, পরিবহণনগর, বিধাননগর, কাওয়াখালি প্রভৃতি এলাকার রাস্তায় জল দাঁড়িয়ে গিয়েছে। শিলিগুড়ি পুলিস কমিশনারেটের মাঠ ডোবা হয়ে গিয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।  

Advertisement
সম্পর্কিত সংবাদ