নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণবঙ্গের উপর তৈরি হওয়া নিম্নচাপটি দিন দুয়েকের মধ্যে ঝাড়খণ্ড-ছত্তিশগড়ের দিকে সরে যাবে। আজ সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কিছুটা কমবে। অতিভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত কোথাও নেই। আজ দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। হাল্কা থেকে মাঝারি মাত্রার বৃষ্টির অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের উপর মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপ অক্ষরেখা রবিবারও ছিল।



