Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এবার কয়েকদিন বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে, কমবে দক্ষিণবঙ্গে

এবার উত্তরবঙ্গে সক্রিয় হতে চলেছে বর্ষা। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে হিমালয় লাগোয়া পাঁচ জেলায় বৃষ্টির যে প্রচুর ঘাটতি আছে তা কিছুটা মিটবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা।

এবার কয়েকদিন বৃষ্টি বাড়বে  উত্তরবঙ্গে, কমবে দক্ষিণবঙ্গে
  • ১৭ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার উত্তরবঙ্গে সক্রিয় হতে চলেছে বর্ষা। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে হিমালয় লাগোয়া পাঁচ জেলায় বৃষ্টির যে প্রচুর ঘাটতি আছে তা কিছুটা মিটবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। ইতিমধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়েছে। দু’দিন ধরে হিমালয় সংলগ্ন জেলাগুলির কিছু স্থানে ভারী বৃষ্টি হয়েছে। শনি থেকে সোমবার পর্যন্ত ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রবিরার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টির আশঙ্কা থেকে ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, আজ, বৃহস্পতিবারের পর আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা অনেকটা কম থাকবে। জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস। বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বর্ষার বৃষ্টির চরিত্র আপাতত কয়েকদিন অনুপস্থিত থাকবে দক্ষিণবঙ্গে। এদিকে, সুস্পষ্ট নিম্নচাপটি দক্ষিণবঙ্গ থেকে আরও দূরে সরে গিয়ে বুধবার বিহার ও লাগোয়া পূর্ব উত্তরপ্রদেশের উপর অবস্থান করছিল। এজন্য বিহার ও উত্তরপ্রদেশের পূর্বাংশে বৃষ্টি বেড়েছে। বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে জলীয় বাষ্প প্রবাহিত হচ্ছে ওই নিম্নচাপের দিকে। দক্ষিণবঙ্গের উপর দিয়ে ওই জলীয় বাষ্প প্রবাহিত হওয়ার জন্য কলকাতাসহ কয়েকটি জেলায় এদিনও দফায় দফায় বৃষ্টি হয়েছে। আজ, বৃহস্পতিবারও এই প্রভাব কিছুটা থাকবে। তারপর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। 

Advertisement

মৌসুমি অক্ষরেখা এদিনও দক্ষিণবঙ্গের উপর ছিল। এবার অক্ষরেখা উপরের দিকে উঠে যাবে। তাই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। নিম্নচাপের গতিপ্রকৃতির জন্য গত কয়েকদিনে দক্ষিণবঙ্গে নদীয়া, মুর্শিদাবাদ ও উত্তরবঙ্গে মালদহেও প্রচুর বৃষ্টি হয়েছে। গত সাতদিনে এই জেলাগুলিতে মোট বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১০০ মিমির অনেক বেশি। স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ বৃষ্টি হয়েছে এই জেলাগুলিতে। এই তিন জেলায় আগে বৃষ্টির প্রচুর ঘাটতি ছিল। আবহাওয়াবিদরা বলছেন, উত্তরপ্রদেশ এবং বিহারে বেশি বৃষ্টি হলে প্রচুর পরিমাণে জল গঙ্গা দিয়ে নামবে। এতে বাংলায় মালদহ ও মুর্শিদাবাদ জেলা নিয়ে কিছুটা চিন্তা আছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ