Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কাঁচরাপাড়া স্টেশন থেকে হকারদের সরতে ১৫ দিন সময় দিল রেল

এবার কাঁচরাপাড়া স্টেশন থেকে হকারদের সরে যাওয়ার নির্দেশ দিল রেল

কাঁচরাপাড়া স্টেশন থেকে হকারদের সরতে ১৫ দিন সময় দিল রেল
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: এবার কাঁচরাপাড়া স্টেশন থেকে হকারদের সরে যাওয়ার নির্দেশ দিল রেল। মঙ্গলবার রেলের পক্ষ থেকে মাইকে ঘোষণা করা হয়, ১৫ দিন সময় দেওয়া হল, তার মধ্যে যদি হকাররা তাঁদের বেআইনি কাঠামো সরিয়ে দেন তো ভালো, না হলে রেল উচ্ছেদ করে দেবে। রেল পুলিশকে সঙ্গে নিয়ে কাঁচরাপাড়া স্টেশনে রেল প্রশাসনের পক্ষ থেকে এদিন এই ঘোষণা করা হয়। এতে রেল হকারদের মধ্যে প্রবল আতঙ্কের সৃষ্টি হয়। সেই খবর শুনে বীজপুর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দেবাশিস রক্ষিত কাঁচরাপাড়া স্টেশনে আসেন এবং রেলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান। সিটুর পক্ষ থেকে বলা হয়, সঠিক পুনর্বাসন না দিলে উচ্ছেদ করা যাবে না।  এদিকে, এদিন কাঁকিনাড়া ৬ নম্বর রেল সাইডিংয়ে বিজেপির একটি অফিসও বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাঁদের বক্তব্য, কমপক্ষে ২৫ বছর ধরে এই পার্টি অফিস রয়েছে। আজ বিজেপির অন্য একটি গোষ্ঠী এটি বুলডোজার দিয়ে ভেঙে দিল। এটা খুবই দুর্ভাগ্যজনক। ইতিমধ্যে বারাকপুর শিল্পাঞ্চলে বিভিন্ন জায়গায় বুলডোজার রাজ চালু হয়েছে বলে তৃণমূলের অভিযোগ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ