Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ভালো ফল করতে মরিয়া রেলওয়ে এফসি

ভালো ফল করতে মরিয়া রেলওয়ে এফসি
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইতিহাস: অফিস ক্লাব হিসেবে কলকাতা ময়দানে অন্যতম সফল দল। শুরুতে নাম ছিল ইস্ট বেঙ্গল রেলওয়ে স্পোর্টস ক্লাব। পরবর্তী কালে তা বদলে হয় রেলওয়ে এফসি। কলকাতার তিন প্রধানের গাঁট হিসাবে পরিচিত। তবে এই মুহূর্তে রেলওয়ে এফসি অতীতের ছায়া মাত্র। গতবার গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি। এবার ফের কোচ নীলাঞ্জন গুহ’র তত্ত্বাবধানে ভালো কিছু করতে মরিয়া তারা। 

Advertisement

উল্লেখযোগ্য ফুটবলার: জ্যোতি হেমব্রম, সাগর দত্তদের মতো ময়দানে পোড়খাওয়া ফুটবলাররা রয়েছেন। এছাড়া তারক হেমব্রম, সায়ন দাস, সজল বাগরাও যথেষ্ট অভিজ্ঞ। ট্রায়ালের মাধ্যমে  একঝাঁক ফুটবলার নেওয়া হয়েছে। উল্লেখযোগ্য নাম পুরুলিয়ার হীরারাম মুর্মু। তাঁর প্রতিভার উপর আস্থা রাখছেন কর্তারা। সবমিলিয়ে নিজেদের গোছানোর চেষ্টায় টিম ম্যানেজমেন্ট।
কোচের মন্তব্য: অতীতে এই দল বহু বড় ফুটবলার উপহার দিয়েছে ময়দানকে। তবে এখন আর সেই অবস্থা নেই। চাকরির নিশ্চয়তা না থাকায় ভালো মানের ফুটবলার পেতেও যথেষ্ট বেগ পেতে হয়। এবার পরিস্থিতি বদলানোর মরিয়া চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। এই দলের ওজন আজও আছে।
সেরা পারফরম্যান্স: অতীতে নিয়মিত বড় দলকে বেগ দিত রেলওয়ে এফসি। ঘরোয়া লিগের কালো ঘোড়া হিসাবে পরিচিত এই দল।
লক্ষ্য: গ্রুপ লিগে ভালো ফল করা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ