Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ থেকে আবার আদ্রা ডিভিশনে ব্যাহত হবে রেল চলাচল

ফের দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে রেল চলাচল বিঘ্নিত হতে চলেছে। রেল লাইনের রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন কাজ আজ, সোমবার ১২ মে শুরু হচ্ছে। চলবে ১৮ মে পর্যন্ত।

আজ থেকে আবার আদ্রা ডিভিশনে ব্যাহত হবে রেল চলাচল
  • ১২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: ফের দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে রেল চলাচল বিঘ্নিত হতে চলেছে। রেল লাইনের রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন কাজ আজ, সোমবার ১২ মে শুরু হচ্ছে। চলবে ১৮ মে পর্যন্ত। তারজন্য সপ্তাহব্যাপী দু’জোড়া ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি দু’জোড়া ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় যাত্রীরা রেলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। রবিবার রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা দৈনিক মেমু প্যাসেঞ্জার ট্রেনটির পরিষেবা ১২-১৮ মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম-ধানবাদ দৈনিক মেমু এক্সপ্রেস ট্রেনটি ১২ ও ১৫ মে চলবে না। এছাড়া, ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া দৈনিক মেমু প্যাসেঞ্জার ট্রেনটি ১২, ১৩, ১৫, ১৬ এবং ১৭ মে আদ্রা পর্যন্ত চলাচল করবে। পাশাপাশি, ৬৮০৫৬/৬৮০৬০ টাটা-আসানসোল-বরাভূম দৈনিক প্যাসেঞ্জার ট্রেনটি ১২-১৮ মে আদ্রা পর্যন্ত চলাচল করবে। নিত্যযাত্রীদের বক্তব্য, তিন বছর ধরে রেল উন্নয়নমূলক কাজ করে চলেছে। যার জন্য লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। কিন্তু তার কোনও প্রতিফলন বাস্তবে দেখা যাচ্ছে না। কোনও উন্নতি চোখে পড়ছে না। কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা জানিয়েছেন, যাত্রীদের সুবিধার জন্য যতটা সম্ভব ট্রেন সচল রাখা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ