Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দেদার অনিয়ম নিয়েই চলছে শিলিগুড়ির একাধিক রেস্তরাঁ, হিলকার্ট রোডে অভিযান

খাদ্যের গুণগতমান যাচাই ও ব্যবসার ক্ষেত্রে অনিয়ম ধরতে শিলিগুড়িতে ফের অভিযানে নামল বিশেষ দল

দেদার অনিয়ম নিয়েই চলছে শিলিগুড়ির একাধিক রেস্তরাঁ, হিলকার্ট রোডে অভিযান
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি, খাদ্যের গুণগতমান যাচাই ও ব্যবসার ক্ষেত্রে অনিয়ম ধরতে শিলিগুড়িতে ফের অভিযানে নামল বিশেষ দল। ফুডসেফটি, ওয়েট অ্যান্ড মেজার, পুলিস, দমকল, ক্রেতাসুরক্ষা দপ্তর সহ সংশ্লিষ্ট সব দপ্তরকে নিয়ে এই দল গঠন করা হয়েছে। শুক্রবার শহরের ভেনাস মোড়, হিলকার্ট  রোডে এই অভিযান চলে। শিলিগুড়িতে পরপর বিরিয়ানিতে পচা ও পোকাধরা মাংস পাওয়ার ঘটনায় গত শুক্রবার থেকে এই অভিযান শুরু হয়েছে। প্রথমদিনেই এক রেস্তোরাঁর শৌচালয় থেকে বিরিয়ানি, মাংস পাওয়ার ঘটনায় শহরে শোরগোল পড়েছিল।  এদিনের অভিযানে সেরকম কোনও ঘটনা ধরা পড়েনি। তবে, ব্যবসার ক্ষেত্রে নিয়ম ভাঙার প্রতিযোগিতা চলছে। তা ধরা পড়েছে এদিনের অভিযানে। ফুটপাতের সাধারণ খাবারের দোকান থেকে শুরু করে প্রতিষ্ঠিত নামীদামি দোকান,কেউই কোনও নিয়ম-নীতি মেনে ব্যবসা করছে না। এদিন এই বিশেষ দল ভেনাস মোড় লাগোয়া হিলকার্ট রোডে ফুটপাতের খাবারের দোকানের সঙ্গে বেশ কয়েকটি বড় দোকান ও রেস্তোরাঁয় অভিযান চালায়। এর মধ্যে কিছু হোটেলও রয়েছে। কোনও খাবারের দোকানে ফুড লাইসেন্স মেলেনি। ফায়ার ও ট্রেড লাইসেন্স ছাড়া অনেকেই ব্যবসা করছেন। ফায়ার লাইসেন্স থাকলেও তা নবীকরণ করা হয়নি। এই পরিস্থিতিতে এদিন অভিযানকারী দলের সদস্যরা প্রত্যেকটি ব্যবসায়ীকে সাতদিন সময় দিয়ে সতর্ক করে দিয়েছেন। এর মধ্যে সব অনিয়ম ঠিক করে নিতে হবে। তারপরও কেউ নিয়ম না মেনে ব্যবসা ও খাবারের দোকান চালালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিছু দোকান থেকে খাবারের নমুনাও এদিন সংগ্রহ করা হয়েছে। মেয়র গৌতম দেব জানিয়েছেন, প্রতি শুক্রবার এই অভিযান চলবে।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ