Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

মোদি সরকারকে সরাতে ষড়যন্ত্র করছেন রাহুল, তোপ বিজেপির

মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করাই মূল লক্ষ্য। বিদেশি শক্তির মদতে দেশজুড়ে অরাজকতা তৈরির চেষ্টায় রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

মোদি সরকারকে সরাতে ষড়যন্ত্র করছেন রাহুল, তোপ বিজেপির
  • ২৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করাই মূল লক্ষ্য। বিদেশি শক্তির মদতে দেশজুড়ে অরাজকতা তৈরির চেষ্টায় রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার এভাবেই লোকসভার বিরোধী  দলনেতাকে নিশানা করল বিজেপি। গত মঙ্গলবার কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের উপদেষ্টা কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন রাহুল গান্ধী। সেখানে কংগ্রেস সাংসদ বলেন— এক বছরের মধ্যেই মোদি সরকার পড়ে যাবে। তিনি দাবি করেন, অর্থনৈতিক অসন্তোষ হবে এর প্রধান কারণ।  আর এই বক্তব্য সামনে আসতেই আসরে নেমেছে গেরুয়া শিবির।

Advertisement

এদিন এক্স হ্যান্ডলে এক ভিডিয়ো বার্তায় বিজেপি সাংসদ সম্বিত পাত্র বলেন, ‘রাহুল গান্ধীর ষড়যন্ত্র সামনে এসে গিয়েছে। বিভিন্ন সম্প্রদায়কে উসকানি দিয়ে সংঘর্ষ বাধানোর চেষ্টা করছেন কংগ্রেস নেতা। অরাজক পরিস্থিতি তৈরি করে মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করাই টার্গেট। কংগ্রেস নেতার মন্তব্য থেকে বোঝা যাচ্ছে, জর্জ সোরোসের মতো প্রভুদের কথা শুনে এই কাজ করছেন রাহুল গান্ধী।’ রাহুল গান্ধীকে কটাক্ষ করে বিজেপি সাংসদের বার্তা, ‘আশা করি পশ্চিমবঙ্গ ও অসম নির্বাচনের ফল দেখেছেন। এটি ১৪০ কোটি ভারতবাসীর সরকার।’

Advertisement
সম্পর্কিত সংবাদ