Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রাজস্থান রয়্যালসের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন রাহুল দ্রাবিড়

মাত্র এক বছরের মাথাতেই রাজস্থান রয়্যালসের হেড কোচের পদ ছাড়লেন রাহুল দ্রাবিড়।

রাজস্থান রয়্যালসের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন রাহুল দ্রাবিড়
  • ৩০ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

জয়পুর, ৩০ আগস্ট: মাত্র এক বছরের মাথাতেই রাজস্থান রয়্যালসের হেড কোচের পদ ছাড়লেন রাহুল দ্রাবিড়। কিন্তু কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন সেই বিষয়ে কিছুই জানা যায়নি। আজ, শনিবার রাজস্থান রয়্যালসের তরফে জানানো হয়, ‘২০২৬ সালের আইপিএলের আগে আমাদের প্রধান কোচ রাহুল দ্রাবিড় দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন। রাহুল বহু বছর আমাদের সঙ্গে ছিলেন। তাঁর নেতৃত্ব একাধিক প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করেছে। আমাদের দলের মূল্যবোধ তৈরিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর অবদান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

Advertisement

রাজস্থান রয়্যালসের তরফে জানানো হয়েছে, রাহুলকে আরও বড় দায়িত্বের জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাতে রাজি হননি দ্রাবিড়। তারপরেই হেড কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। ২০২৪-এর ৬ সেপ্টেম্বর ওই পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন রাহুল। একবছরও হওয়ার আগেই সেই পদ ছেড়ে দিলেন তিনি। দ্রাবিড়ের সঙ্গে রাজস্থানের সম্পর্ক দীর্ঘদিনের। ২০১১ থেকে ২০১৩-পর্যন্ত এই দলের হয়েই আইপিএলে খেলেছিলেন তিনি। অতীতে দলের মেন্টর হিসেবেও কাজ করেছেন। ২০২৫-এর আইপিএলে ভরাডুবি হয় রাজস্থানের। টুর্নামেন্টে মাত্র চারটি ম্যাচ জিতেছিল জয়সওয়ালরা। পয়েন্ট টেবিলে নবম স্থানে শেষ করে রাজস্থান র‌য়্যালস। 

Advertisement
সম্পর্কিত সংবাদ