Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাটি পড়ে রঘুনাথপুর-চেলিয়াম রাজ্য সড়ক বিপজ্জনক হয়ে উঠেছে, ব্যবস্থা গ্রহণের দাবি

রঘুনাথপুর শহরের উপকন্ঠে পশ্চিমে বারিক বাঁধ বাঁধের সংস্কারের কাজ শুরু হয়েছে

মাটি পড়ে রঘুনাথপুর-চেলিয়াম রাজ্য সড়ক বিপজ্জনক হয়ে উঠেছে, ব্যবস্থা গ্রহণের দাবি
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: রঘুনাথপুর শহরের উপকন্ঠে পশ্চিমে বারিক বাঁধ বাঁধের সংস্কারের কাজ শুরু হয়েছে। পুকুরের মাটি কাটার পর বিভিন্ন গাড়িতে লোড করে নিয়ে যাওয়া হচ্ছে। গাড়িতে নিয়ে যাওয়ার সময় মাটি  রঘুনাথপুর - চেলিয়ামা রাজ্য সড়কের উপর পড়ায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। এলাকার বাসিন্দারা রাজ্য সড়কের উপর যে মাটি পড়েছে তা পরিষ্কার করার দাবি জানিয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনকে জানানো হয়েছে।

Advertisement

রঘুনাথপুর মহকুমা শাসক তথা পুরসভা প্রশাসক বিবেক পঙ্কজ বলেন, অভিযোগ এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।পুরসভার সূত্রে জানা গিয়েছে, রঘুনাথপুর শহরের উপকণ্ঠে বারিক বাঁধটি রয়েছে। বারিক বাঁধ এলাকা থেকে পঞ্চায়েতের সীমানা শুরু।  তবে এলাকাটি রঘুনাথপুর শহরের সঙ্গে মিশে গিয়েছে। ফলে আপাতদৃষ্টিতে সমস্ত এলাকাটি পুরসভার বলেই মনে হয়। এলাকার মানুষ দীর্ঘদিন ধরে পুকুরটির সংস্কারের দাবি জানিয়ে এসেছে। তাঁদের কথা চিন্তা করেই পুরসভা পুকুরটিকে নতুন করে সাজিয়ে তুলতে উদ্যোগ নিয়েছে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগরোন্নয়ন বিষয়ক দপ্তরের আম্রুত ২ প্রকল্পে পুকুরটির কাজ করা হচ্ছে। জলাশয়ের জন্য প্রায় ৭৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সেই টাকায় জলাশয় পরিষ্কার করা, চারিপাশে পথ নির্মাণ, মাটি অপসারণ, এবং পার্কের মতো মানুষের বসার জায়গা করা হবে।  ফলে এলাকার মানুষ পুকুর পাড়ে গিয়ে বসে মুক্ত শীতল বাতাস খাবে। প্রশাসনের একটি সূত্র থেকে জানা গিয়েছে, বারিক বাঁধটি করার জন্য এক বছর আগে থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। কিন্তু সেই সময় বরাত প্রাপ্ত ঠিকাদার নির্দিষ্ট সময়ে কাজ করেনি। তাই কাজটি পিছিয়ে যায়। ওই ঠিকাদারকে ব্ল্যাক লিস্ট করে কাজের জন্য পুনরায় টেন্ডার করা হয়। বর্তমানে কাজটি শুরু হয়েছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, পুকুরটি এলাকার জলাধার হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন উৎসব, অনুষ্ঠানের জন্য পুকুরের জল ব্যবহার করা হয়। তাই পুকুরটি সংস্কারের কাজ হয় খুশি। তবে পুকুরে সংস্কারের জন্য মাটি খোঁড়ার পর বিভিন্ন গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। মাটি নিয়ে যাওয়ার ফলে রাজ্য সড়কের উপর পড়ছে। রঘুনাথপুর- চেলিয়ামা রাজ্য সড়কের বারিক বাঁধ এলাকার প্রায় ৫০০ মিটারের বেশি জায়গা জুড়ে সড়কের উপর মাটির আস্তরণ পড়ে গিয়েছে। সেই মাটি শুকিয়ে বাতাসে উড়ছে। আবার বৃষ্টি হলে সেই মাটি গলে পিচ্ছিল হয়ে পড়ছে। ফলে সড়কের উপর দিয়ে যাতায়াতকারী গাড়িগুলি দুর্ঘটনার কবলে পড়ছে। বাবুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমনাথ নন্দী বলেন, এলাকাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। এলাকার মানুষের তরফ থেকে আমাদের কাছে অভিযোগ এসেছে।আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। রঘুনাথপুর মহকুমা পূর্ত দপ্তর (সড়ক) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অপূর্ব রায় বলেন, আমাদের কাছে অভিযোগ এসেছে। মাটি সড়কের উপরে পড়ে সুন্দর রাস্তাটি নষ্ট হয়ে গিয়েছে। বিষয়টি মহকুমা শাসককে জানানো হবে।পাশাপাশি ওই ঠিকাদারকে নজরে আনা হবে। বরাত প্রাপ্ত ঠিকাদার সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, সড়কের উপর যে মাটি পড়েছে তা সরানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শ্রমিক দিয়ে সড়ক থেকে মাটি ফেলা হচ্ছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ