Bartaman Logo
২৮ সেপ্টেম্বর, ২০২৬

১৩টির বদলে বছরে ১২ বার রিচার্জ, নতুন নিয়মের স্বস্তির খবর শোনালেন রাঘব চাড্ডা

প্রিপেইড মোবাইল ব্যবহারকারীদের জন্য রিচার্জ ব্যবস্থায় বড়ো পরিবর্তন আনল টেলিকম নিয়ন্ত্রক সংস্থা অর্থাৎ ট্রাই। এইবার নতুন নিয়মে ৩০ দিনের বৈধতার রিচার্জ প্ল্যানের পাশাপাশি শুধুমাত্র ভয়েস, কল ও এসএমএসের জন্য বিশেষ ট্যারিফ ভাউচার দেওয়ার সুযোগ আরও বাড়ছে।

১৩টির বদলে বছরে ১২ বার রিচার্জ, নতুন নিয়মের স্বস্তির খবর শোনালেন রাঘব চাড্ডা
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১১
Prefer us on Google

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর: প্রিপেইড মোবাইল ব্যবহারকারীদের জন্য রিচার্জ ব্যবস্থায় বড়ো পরিবর্তন আনল টেলিকম নিয়ন্ত্রক সংস্থা অর্থাৎ ট্রাই। এইবার নতুন নিয়মে ৩০ দিনের বৈধতার রিচার্জ প্ল্যানের পাশাপাশি শুধুমাত্র ভয়েস, কল ও এসএমএসের জন্য বিশেষ ট্যারিফ ভাউচার দেওয়ার সুযোগ আরও বাড়ছে। এর ফলে যাঁদের যাঁদের মোবাইলে ডেটার প্রয়োজন নেই, তাঁরাও নিজেদের প্রয়োজন অনুযায়ী প্ল্যান বেছে নিতে পারবেন। আর রিচার্জ প্ল্যানের এই বড়োসড়ো রদবদলকে স্বাগত জানিয়েছেন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। তিনি জানিয়েছেন, নতুন নিয়ম বিশেষ করে কম বাজেটের গ্রাহকদের জন্য বেশি সুবিধাজনক হবে বলে আশা করা যাচ্ছে। ২৮ দিনের রিচার্জের কারণে বছরে ১৩ বার রিচার্জ করার পরিবর্তে এইবার ৩০ দিনের রিচার্জ চালু হওয়ায় বছরে ১২ বার রিচার্জ করলেই হবে। 
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করে রাঘব চাড্ডা জানান, অনেক গ্রাহক তাঁকে সীমিত রিচার্জ বিকল্প নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। সেই কারণে গত ১১ মার্চ সংসদে তিনি এই বিষয়টি তুলে ধরে গ্রাহকদের জন্য আরও সাশ্রয়ী বিকল্পের দাবি জানান। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা- এর টেলিকম কনসিউমার প্রোটেকশন  ট্যারিফ ভাউচার সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত নিয়ম অনুযায়ী টেলিকম সংস্থাগুলিকে এইরকম ভয়েস ও এসএমএস ভিত্তিক এসটিভি রাখতে হবে। যার বৈধতার মেয়াদ হবে ৩০ দিন। ফলে যাঁদের মূল প্রয়োজন ফোন করা ও এসএমএস পাঠানো তাঁদের আর অপ্রয়োজনীয় ডেটা সহ প্ল্যান নিতে হবে না। ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন ও বাজেট অনুযায়ী রিচার্জ বেছে নেওয়ার আরও সুযোগ পাবেন।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ