Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

রফির বায়োপিক

তাঁর কণ্ঠের জাদুর ছোঁয়া আজও শ্রোতাদের উদ্বেল করে তোলে। সেই কিংবদন্তী সঙ্গীতশিল্পী মহম্মদ রফির বায়োপিক তৈরি হচ্ছে বলিউডে।

রফির বায়োপিক
  • ২৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তাঁর কণ্ঠের জাদুর ছোঁয়া আজও শ্রোতাদের উদ্বেল করে তোলে। সেই কিংবদন্তী সঙ্গীতশিল্পী মহম্মদ রফির বায়োপিক তৈরি হচ্ছে বলিউডে। পরিচালকের আসনে থাকছেন ‘ও মাই গড’, ‘১০২ নট আউট’ খ্যাত উমেশ শুক্লা। তিনি নিজেই জানিয়েছেন, ‘আমি মহম্মদ রফির বায়োপিকের কাজ শুরু করব।’ এখনও ছবির কথাবার্তা প্রাথমিক পর্যায়ে রয়েছে। শীঘ্রই শুরু হবে কাস্টিং। মুখ্য চরিত্রে কাকে ভেবেছেন পরিচালক? তিনি বলেন, ‘এখনও কারও কথা ভাবা হয়নি। তবে এমন কোনও অভিনেতাই এই জীবনীচিত্রে অভিনয় করবেন, যাঁর রফি সাহেবের সম্পর্কে সম্যক ধারণা রয়েছে।’ পরিচালক জানিয়েছেন, শিল্পীর আসল গানগুলিই ব্যবহৃত হবে ছবিতে। তার জন্য যাবতীয় অনুমতির ব্যবস্থা করবেন তিনি। চলতি বছর থেকেই ছবির কাজ শুরু করার কথা ভাবছেন পরিচালক। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ