• শেষ হচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। আর কয়েকদিনের মধ্যে হবে শেষ দিনের শ্যুটিং। এই জল্পনা চলছে ইন্ডাস্ট্রিতে। এবার তাতে সিলমোহর দিলেন মুখ্য অভিনেত্রী স্বস্তিকা দত্ত। প্রায় এক বছরের জার্নি শেষ হওয়ায় মন খারাপ নায়িকার। তাঁর কথায়, ‘মন খারাপ হচ্ছে ভীষণ। স্নেহাশিসদা (চক্রবর্তী) যতটা ভালোবেসে লিখেছিলেন, ততখানি ভালোবেসে আমরা কাজটা করেছি। সব গল্পের তো একটা শেষ থাকে।’ তাঁর সংযোজন, ‘কিছু গল্প এমন হয়, যা দর্শকের মধ্যে চিরকাল থেকে যায়। প্রফেসর বিদ্যা ব্যানার্জি তেমনই এক গল্প। প্রচুর ভালোবাসা, প্রচুর সাফল্য নিয়ে শেষ হচ্ছে এই ধারাবাহিক।’
Advertisement



