‘আমি ঠিক করেছি',ট্রোলিংয়ের জবাব দিলেন রণবীর  কাপুর
  • ৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• মুক্তির অপেক্ষায় রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ: পার্ট ১’। ছবি ঘিরে তুঙ্গে অনুরাগী মহলের উন্মাদনা। এর পাশাপাশি একাধিক ট্রোলিংয়ের শিকারও হতে হচ্ছে নানা বিষয়ে। এবার তা নিয়েই মুখ খুললেন রণবীর। তাঁর সাফ বক্তব্য, ‘আমি ঠিক করেছি, সোশ্যাল মিডিয়ার কমেন্ট দেখে কোনো সিদ্ধান্ত নেব না। যাঁরা আমাদের পরিশ্রম বোঝেন, তাঁদের মতামতের গুরুত্ব অনেক বেশি।’ রণবীর স্পষ্ট বুঝিয়েছেন, গঠনমূলক সমালোচনা তিনি সবসময় গ্রহণ করবেন। কিন্তু অবাঞ্ছিত ট্রোলিংয়ের কোনো জবাব দিতে তিনি আগ্রহী নন। সম্প্রতি ছবিতে এ আর রহমানের একটি গান নিয়ে তুমুল বিতর্ক হয়েছে। পাশাপাশি ছবির একাধিক দৃশ্য নিয়েও কটাক্ষ চলছে তারপরই এই প্রতিক্রিয়া অভিনেতার। উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর ছবিটি মুক্তি পেতে চলেছে বড়োপর্দায়। ইতিমধ্যে অ্যাডভান্স বুকিংয়ে ভালো সাড়া মিলেছে।

Advertisement