করণ জোহরকে  মজাচ্ছলে খোঁচা করিনার, হইচই সোশ্যাল মিডিয়ায়
  • ৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ‘কফি উইথ করণ’-এর শেষ সিজন। মন খারাপ করণ জোহরের। সেই খারাপ লাগা করিনা কাপুরের সঙ্গে শেয়ার করতে গিয়েছিলেন করণ। সমবেদনার পরিবর্তে খোঁচা দিতে ছাড়েননি করিনা। সটান বলেছেন, ‘আমাদের জন্য ভালো খবর। আর কফি উইথ করণ-এ আসতে হবে না।’ করিনার এই মজাচ্ছলে বলা কথা আপাতত ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়। ‘কফি উইথ করণ’ সিজন ৯-এর চতুর্থ এপিসোডে অতিথি করিনা। তাঁর সঙ্গে অভিনেতা সইফ আলি খান। প্রায় ১৬ বছর পর একসঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিলেন তাঁরা। প্রোমো প্রকাশ্যে আসতেই এই এপিসোডের কাউন্টডাউন শুরু করেছেন অনুরাগীরা।  

Advertisement