• আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিক হয়ে সিজেপির আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি। এর জন্য তাঁকে দ্রুত ভারত ছাড়ার নির্দেশ দেয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। তার বিরুদ্ধে কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। আদালত তাঁকে সময় দিয়েছিল। সোমবার এই মামলার শুনানিতে বম্বে হাইকোর্ট স্পষ্ট জানায়, ‘অন্য কোনো দেশে যদি এমনটা কেউ করতেন সেক্ষেত্রে তাঁকে পরের দিনই বিমানে তুলে পাঠিয়ে দেওয়া হতো।’ এই ভর্ৎসনার পরেই আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন অভিনেতা। কোর্টে তিনি জানিয়েছেন, এই আন্দোলনের সঙ্গে তাঁর কোনো যোগসূত্র নেই। ভবিষ্যতে এমন কোনো আন্দোলনে তিনি যোগ দেবেন না বলেই কথা দিয়েছেন ইমরান।
Advertisement



