Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

রবিনার জবাব

ব্যক্তিগত মুহূর্তে লাইট-ক্যামেরার হাতছানি যেন নিউ নর্মাল।

রবিনার জবাব
  • ৮ জুলাই, ২০২৫ ১০:০৭
Prefer us on Google

ব্যক্তিগত মুহূর্তে লাইট-ক্যামেরার হাতছানি যেন নিউ নর্মাল। তারকাদের পার্সোনাল স্পেসে আকছার ঢুকে পড়ছেন পাপারাৎজিরা। বলিউডে এই ট্রেন্ড নিয়ে কম সমালোচনা হয়নি। বিশেষত সইফ আলি খানের উপর হামলার পর ফের চর্চায় উঠে এসেছিল পাপারাৎজি সংস্কৃতির নেতিবাচক দিক। এবার এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন। ব্যক্তিগত মুহূর্তকে ক্যামেরাবন্দি না করার পক্ষে সওয়াল করেছেন নায়িকা। তিনি সাফ জানিয়েছেন, অভিনেতা-অভিনেত্রীরাও মানুষ। তাঁদের জীবনের প্রতিটি মুহূর্ত সকলের সামনে নিয়ে আসা মোটেই কাজের কথা নয়। সম্প্রতি চর্চিত প্রেমিক লেখক রাহুল মোদির সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ব্যক্তিগত মুহূর্ত কাটাচ্ছিলেন তাঁরা। শ্রদ্ধা বা রাহুল, কারও অনুমতি না নিয়েই করা হয়েছিল ভিডিওটি। কেন তাঁদের সেই মুহূর্ত সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রবিনা। এই বিষয়টিকে গোপনীয়তার নিয়ম লঙ্ঘন বলেও উল্লেখ করেছেন অভিনেত্রী।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ