Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

কর্পোরেট চাকরি ছেড়ে চা বিক্রি

ভালোবেসে কাজ করলে তার ফল পাওয়া যাবেই। তা ফের প্রমাণ করলেন বেঙ্গালুরুর এক যুবক। কয়েকমাস আগেও কর্পোরেটে চাকরি করতেন তিনি। তখন বেতন ছিল মাসে ৩৮ হাজার টাকা।

কর্পোরেট চাকরি  ছেড়ে চা বিক্রি
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

•ভালোবেসে কাজ করলে তার ফল পাওয়া যাবেই। তা ফের প্রমাণ করলেন বেঙ্গালুরুর এক যুবক। কয়েকমাস আগেও কর্পোরেটে চাকরি করতেন তিনি। তখন বেতন ছিল মাসে ৩৮ হাজার টাকা। কিন্তু সেই একঘেয়ে কাজে মন ছিল না তাঁর। অনেকদিন ধরেই নিজস্ব কিছু শুরু করবেন ভাবছিলেন। সেই পরিকল্পনা মতো খুলে ফেলেছেন চায়ের স্টল। দু’জন কর্মচারীও রেখেছেন তিনি। সব খরচ বাদ দিয়ে মাসে অন্তত এক লক্ষ টাকা এখন রোজগার করেন ওই যুবক। তাঁর স্টলে সাধারণ চা প্রতি কাপ ১০ টাকা। স্পেশাল হলে তার দাম ২০ টাকা। প্রতিদিন অন্তত ৪০০ কাপ চা বিক্রি করেন তিনি। তাঁরই এক প্রতিবেশী গোটা ঘটনাটি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। সেখানে যুবকের ঝুঁকি নেওয়ার ক্ষমতার প্রশংসা করেছেন অনেকেই। পাশাপাশি নিজস্ব ব্যবসায় ভালোবাসা আছে। তাই তিনি আজ সফল বলেও মনে করেন অনেকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ