Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কনস্টেবল নিয়োগে প্রশ্ন ফাঁসের চক্র, রাজ্যজুড়ে ধৃত ২৫

রবিবার ছিল রাজ্য পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা। তাতে প্রশ্ন ফাঁসের একাধিক চক্রের হদিশ মিলল!

কনস্টেবল নিয়োগে প্রশ্ন ফাঁসের চক্র, রাজ্যজুড়ে ধৃত ২৫
  • ১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: রবিবার ছিল রাজ্য পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা। তাতে প্রশ্ন ফাঁসের একাধিক চক্রের হদিশ মিলল! কোথাও খোদ পুলিশ অফিসার যুক্ত, কোথায় আবার পুলিশেরই গাড়ি চালক, কোথাও আবার ক্যাম্প খাটিয়ে চলছিল বেআইনি কারবার। বাদ নেই সিভিক ভলান্টিয়ারও। পরীক্ষা ফাঁসের চক্রে রাজ্যজুড়ে পুলিশ, সিভিক সহ গ্রেফতার হয়েছে প্রায় ২৫ জন! পুলিশ সূত্রের খবর, প্রশ্ন ফাঁসের চক্রে বরানগরে রাজ্য পুলিশের অষ্টম ব্যাটালিয়নের এএসআই, আবগারি দপ্তরের কনস্টেবল, কলকাতা পুলিশের গাড়ি চালক সহ ৭ জন, দীঘার হোটেলে ৭ জন, আউশগ্রামের জঙ্গলমহলে তাঁবু খাটিয়ে প্রশ্নপত্র বিক্রির অভিযোগে ৭ জন, বর্ধমান স্টেশন থেকে ৩ জন এবং বসিরহাটে গ্রেফতার হয়েছে এক সিভিক ভলান্টিয়ার। মোবাইল সহ ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকায় গ্রেফতার হয়েছে ৪ জন। আটক আরও ৪।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ