Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হাঁস তাড়া করায় বানারহাটে অজগরকে বেঁধে অত্যাচার

গ্রামে ঢুকে হাঁসের পিছনে তাড়া করছিল অজগর। আর এই ‘অপরাধে’ ১০ ফুট লম্বা অজগরকে শাস্তির মুখে পড়তে হল। দড়ি দিয়ে বেঁধে রেখে করা হল অত্যাচার।

হাঁস তাড়া করায় বানারহাটে অজগরকে বেঁধে অত্যাচার
  • ৪ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

সংবাদদাতা, ধূপগুড়ি: গ্রামে ঢুকে হাঁসের পিছনে তাড়া করছিল অজগর। আর এই ‘অপরাধে’ ১০ ফুট লম্বা অজগরকে শাস্তির মুখে পড়তে হল। দড়ি দিয়ে বেঁধে রেখে করা হল অত্যাচার। যদিও বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজগরটিকে বাঁধনমুক্ত করে জালে ভরে নিয়ে যান মোরাঘাট রেঞ্জের বনকর্মীরা। গোটা ঘটনার তদন্ত করা হবে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন পরিবেশ প্রেমীরা। 

Advertisement

বানারহাট ব্লকের শালবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের চানাটিপায় রবিবার স্থানীয় এক ব্যক্তি দেখেন একটি অজগর হাঁসের পিছনে ছুটছে। হাঁসটিকে ধরতে পারলেই গিলে খাবে! যা দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। এরপর গ্রামের কয়েকজন যুবক অজগরটিকে পাল্টা তাড়া করেন। প্রাণ বাঁচাতে অজগরটি আশ্রয় নেয় পাশের একটি ধান খেতে। কিন্তু নাছোড় কয়েকজন যুবক খেতের মধ্যে নেমে লম্বা অজগরটিকে ধরে ফেলে। মাথা ও লেজের কাছে দাড়ি বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে আসে জমি থেকে। এরপর চলে অত্যাচার। 
বিষয়টি জানতে পারেন মোরাঘাট রেঞ্জের বনকর্মীরা। তাঁরা তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যান। মোরাঘাটের রেঞ্জার চন্দন ভট্টাচার্য বলেন, আমরা খবর পাই একটি অজগরকে কিছু লোক বেঁধে রেখেছে। দেরি না করে গ্রামে গিয়ে উদ্ধার করে নিয়ে আসি। অজগরটিকে চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। 
বর্ষাকালে জঙ্গল থেকে নদীর জলে সাপ ভেসে আসে লোকালয়ে। সচেতনতার অভাবে লোকজন অত্যাচার করে, কখনও মেরেও ফেলে। আগেও অজগর বেঁধে রাখার ঘটনা সামনে এসেছে। সেবারও নির্মম অত্যাচার চালানো হয়েছিল।  বেঁধে রাখা হয়েছে সাপটিকে। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ