Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আগামী ১৫ আগস্ট আলাস্কায় পুতিন-ট্রাম্প বৈঠক

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের কি অবসান ঘটতে চলেছে? এই কথাই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বে।

আগামী ১৫ আগস্ট আলাস্কায় পুতিন-ট্রাম্প বৈঠক
  • ৯ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

ওয়াশিংটন, ৯ আগস্ট: ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের কি অবসান ঘটতে চলেছে? এই কথাই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বে। কারণ আগামী ১৫ আগস্ট আলাস্কাতে বৈঠকে বসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইস্যু ইউক্রেন যুদ্ধ। এই বৈঠকের কথা আজ, শনিবার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই। তারপরেই সেই বৈঠকের কথা নিশ্চিত করেছেন ক্রেমলিনের এক মুখপাত্র। আলাস্কায় বৈঠক এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে ওয়াকিবহল মহল মনে করছে। ১৮৬৭ সালে রাশিয়া এই অঞ্চলটি আমেরিকার কাছে বিক্রি করে দেয়। আলাস্কার পশ্চিম প্রান্ত থেকে রাশিয়ার পূর্বদিকের অংশটি খুব বেশি দূরে নয়, মাঝে শুধু রয়েছে বেরিং প্রণালি। তাই পুতিনের পক্ষে আলাল্কা খুবই গুপুত্বপূর্ণ ও নিরাপদ স্থান।

Advertisement

অপরদিকে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে বারবার বলতেন ক্ষমতায় এলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধ করবেন। কিন্তু ব্যর্থ হয়েছেন ট্রাম্প। একাধিক দফায় শান্তি আলোচনা, ফোনে আলোচনা ও কূটনৈতিক সফরের পরও এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের উল্লেখ করার মতো কোনও অগ্রগতি নেই। তাই আলাস্কা বৈঠক ট্রাম্পের কাছেও সমান গুরুত্বপূর্ণ। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি হুমকির সুরেই জানিয়েছেন, কোনও রকম সমঝোতায় তিনি যাবেন না। রাশিয়াকে কোনও অংশও দেবে কিয়েভ। তাই কোন পথে আগামী ১৫ আগস্ট শান্তি চুক্তি নিয়ে আলোচনা হয় ট্রাম্প ও পুতিনের মধ্যে, তার দিকেই তাকিয়ে বিশ্ব। 

Advertisement
সম্পর্কিত সংবাদ