নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: সোমবার জেলা সিপিএমের ডাকে পুরুলিয়া জেলাশাসক দপ্তর অভিযান হয়। সিপিএমের নেতা-কর্মীরা শহরের জুবলি পার্ক সংলগ্ন এলাকা থেকে মিছিল করে জেলা প্রশাসন ভবন সংলগ্ন এলাকায় পৌঁছন। মিছিলের নেতৃত্ব দেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মিছিল শেষে জেলা প্রশাসন ভবনের উল্টোদিকে সভা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসআইআর ইস্যুতে রাজ্য ও কেন্দ্রকে একযোগে আক্রমণ করেন। তিনি বলেন, এক মাস আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে। একটা নামও যাতে বাদ না যায়, তারজন্য প্রতি বুথে সহায়তা কেন্দ্র করছি। অ্যাপ তৈরি করেছি। একজন ভোটারের নাম যদি বাদ যায়, তবে জিনা হারাম করে দেব।



