Bartaman Logo
২ জুন, ২০২৬

পুরীগামী বন্দে ভারতে অসুস্থ, মৃত্যু ঢাকুরিয়ার প্রৌঢ়ের

হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রী মৃত্যুর ঘটনা ঘটল। বুধবার এই ঘটনা ঘটেছে কটক এবং ভুবনেশ্বরের মাঝে। শারীরিক অসুস্থতার কারণেই হিমাদ্রী ভৌমিক নামে বছর ষাটের ওই প্রৌঢ়ের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে রেল সূত্রে দাবি করা হয়েছে।

পুরীগামী বন্দে ভারতে অসুস্থ, মৃত্যু ঢাকুরিয়ার প্রৌঢ়ের
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রী মৃত্যুর ঘটনা ঘটল। বুধবার এই ঘটনা ঘটেছে কটক এবং ভুবনেশ্বরের মাঝে। শারীরিক অসুস্থতার কারণেই হিমাদ্রী ভৌমিক নামে বছর ষাটের ওই প্রৌঢ়ের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে রেল সূত্রে দাবি করা হয়েছে। কলকাতা পুলিস সূত্রে খবর, মৃত হিমাদ্রীবাবুর বাড়ি কলকাতার ঢাকুরিয়ার বেণী ব্যানার্জী অ্যাভিনিউয়ে। বয়স ৫৬ বছর। হিমাদ্রীবাবুর স্ত্রী শ্রাবণী ও ছেলে আদিত্য খবর পেয়ে ভুবনেশ্বর রওনা দিয়েছেন। সম্ভবত আজ, বৃহস্পতিবার সেখানেই তাঁর শেষকৃত্য হবে।

Advertisement

এদিন পূর্ব উপকূলীয় রেলওয়ে জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেন কটক ছাড়ার পরই অসুস্থ বোধ করতে থাকেন হিমাদ্রীবাবু। তাঁর সঙ্গী এবং অন্য সহযাত্রীরা অন-বোর্ড রেল কর্মীদের খবর দেন। ট্রেনের চিকিৎসকও আসেন। ট্রেনের টিটিই যোগাযোগ করেন ভুবনেশ্বরের স্টেশন ম্যানেজারের সঙ্গে। স্টেশনে অবিলম্বে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়। পূর্ব উপকূলীয় রেলওয়ে জোন জানিয়েছে, পরবর্তী স্টেশন ভুবনেশ্বরেই ওই যাত্রীকে ডি-বোর্ড করে হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমতো হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস ভুবনেশ্বর ঢোকার আগেই স্টেশনে পৌঁছে যায় রেলের অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্সে করেই হিমাদ্রী ভৌমিককে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। কলকাতার ঢাকুরিয়ার বাসিন্দা ওই রেল যাত্রীর মৃত্যুর খবর অবশ্য এদিন রাত পর্যন্ত সরকারিভাবে ঘোষণা করেনি রেল। তবে কলকাতা পুলিস জানিয়েছে, ভুবনেশ্বরের স্থানীয় হাসপাতালে নিয়ে যেতে যেতেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাঁর মৃত্যু হয়। 

সম্পর্কিত সংবাদ