চণ্ডীগড়: হাসপাতালে ভর্তি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। শুক্রবার আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। ভর্তি করা হয় মোহালির এক বেসরকারি হাসপাতালে। পরীক্ষার পর জানা জানা যায়, মুখ্যমন্ত্রীর পালস রেট কমে গিয়েছে। তবে হাসপাতালের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর অবস্থা স্থিতিশীল। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পালস রেট আগের তুলনায় স্বাভাবিক হয়েছে। কদিন ধরেই জ্বরে ভুগছিলেন মান।



