Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬

পুরীতে জগন্নাথের সোনাবেশ, ২০৮ কেজির গয়নায় সাজলেন প্রভু

শ্রীজগন্নাথদেব, বলভদ্র ও দেবী সুভদ্রাকে এবার সাজানো হল ২০৮ কেজি সোনার গয়নায়। পুরীর রথ উৎসবের শেষ পর্যায়ে প্রথা মেনে হল প্রভু জগন্নাথের সোনাবেশ।

পুরীতে জগন্নাথের সোনাবেশ, ২০৮ কেজির গয়নায় সাজলেন প্রভু
  • ২৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পুরী: শ্রীজগন্নাথদেব, বলভদ্র ও দেবী সুভদ্রাকে এবার সাজানো হল ২০৮ কেজি সোনার গয়নায়। পুরীর রথ উৎসবের শেষ পর্যায়ে প্রথা মেনে হল প্রভু জগন্নাথের সোনাবেশ। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়, শনিবার হরি শয়ন একাদশীর দিন রথে অধিষ্ঠিত তিন দেবদেবীর গায়েই ওই গয়না থাকবে। বিকেল পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে সোনাবেশ দেখতে পাবেন ভক্তরা। ওই অনুষ্ঠানে অন্তত ৩০ ধরনের গয়না দিয়ে সাজবে তিন দেবদেবী। 

Advertisement

শ্রী জগন্নাথ সংস্কৃতির গবেষক তথা লেখক ভাস্কর মিশ্র জানান, ১৪৬০ সালে রাজা কপিলেন্দ্র দেবের সময় প্রথম এই সুনা বেশের প্রথা শুরু হয়। প্রথমে দেবদেবীকে ১৩৮ রকমের গয়না পরানো হত। পরে ধীরে ধীরে সেই গয়নার সংখ্যা কমতে থাকে। সোনার পাশাপাশি, হীরে, রুপো ও অন্যান্য মূল্যবান রত্ন রয়েছে গয়নায়। অবশ্য ২০৮ কেজি গয়নাই যে সোনার সে বিষয়ে পোক্ত কোনো তথ্য নেই। প্রভুর বিশেষ রূপ দেখতে ভক্তের ঢল নামে পুরীতে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ