Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

নিম্নমানের খাবার, এলাকার মানুষের সাথে দুর্ব্যবহার-সহ একাধিক অভিযোগে অঙ্গনওয়াড়িতে তালা গ্রামবাসীদের

নিম্নমানের খাবার, এলাকার মানুষের সাথে দুর্ব্যবহার-সহ একাধিক অভিযোগে অঙ্গনওয়াড়িতে তালা গ্রামবাসীদের
  • ২৭ জুলাই, ২০২৬ ১২:০২
Prefer us on Google

পুরুলিয়া জেলার সাঁতুড়ি ব্লকের নামো কোটালডি গ্রামের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে গ্রামবাসীরা তালা ঝুলিয়ে দেয়। গ্রামবাসীদের তরফ থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়া, কেন্দ্রের কর্মী ও সহায়িকা এলাকার মানুষের সাথে দুর্ব্যবহার সহ একাধিক অভিযোগ করা হয়েছে। সকাল থেকে কেন্দ্রের কর্মীকে ঘিরে বিক্ষোভ চলছে। খবর পেয়ে পুলিশ এবং সিডিপিও দপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থলে আসেন। সমস্যার সমাধানের বিষয়ে পুলিশ আলোচনা করে উভয় পক্ষের সঙ্গে। বিক্ষোভকারীদের দাবি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাকে অবিলম্বে বদলি করতে হবে না হলে তাঁরা তাঁদের এই বিক্ষোভ অব্যাহত রাখবে। যতক্ষণ তাঁদের দাবি মানা হবে ততক্ষণ  তালা ঝোলানো থাকবে বলে সাফ জানিয়ে দেয় গ্রামবাসীরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ