Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টিম ম্যানেজমেন্টের কড়া সমালোচনায় পূজারা-হরভজন

ঘরের মাঠে ঘূর্ণি পিচ বানিয়ে ম্যাচ জেতার কৌশল বার বার ব্যুমেরাং হচ্ছে। প্রশ্নের মুখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

টিম ম্যানেজমেন্টের কড়া সমালোচনায় পূজারা-হরভজন
  • ১৮ নভেম্বর, ২০২৫ ১৭:১১
Prefer us on Google

নয়াদিল্লি: ঘরের মাঠে ঘূর্ণি পিচ বানিয়ে ম্যাচ জেতার কৌশল বার বার ব্যুমেরাং হচ্ছে। প্রশ্নের মুখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে হারার পর প্রাক্তন ক্রিকেটার চেতেশ্বর পূজারা বলেছেন, ‘ডাল মে কুছ কালা হ্যায়...।’ তাঁর যুক্তি, ‘শক্তিশালী একটা দল ঘরের মাঠে এভাবে হারলে ধরে নিতে হবেই যে কোথাও সমস্যা হচ্ছে। এই দলটাই ক’দিন আগে ইংল্যান্ডে গিয়ে ভালো পারফর্ম করল। ওয়েস্ট ইন্ডিজকে হারাল। তখন তো ট্রানজিশন নিয়ে প্রশ্ন ওঠেনি? আমাদের দলে প্রতিভার অভাব নেই। তবে চিন্তাভাবনায় বদল দরকার। আমার মনে হয়, ভালো পিচে খেলা উচিত। সেক্ষেত্রে ভারতের জেতার সম্ভাবনা অনেক বেশি থাকবে।’

Advertisement

ইডেনের পিচ বিতর্কে মুখ খুলেছেন প্রাক্তন স্পিনার হরভজন সিং। তিনি বলেছেন, ‘এই ধরনের পিচ টেস্ট ক্রিকেটের মৃত্যুঘণ্টা বাজিয়ে দেবে। অনেক বছর ধরেই এই ট্রেন্ড চলছে। কিন্তু কেউ কিছু বলে না। কারণ, এটাই অভ্যাসে পরিণত হয়েছে। যখন ঘরের মাঠে আমরা হারি, তখনই প্রশ্ন ওঠে। ইডেনের পিচে ব্যাটারদের দাঁড়ানোই কঠিন হচ্ছিল। একাধিপত্য শুধু বোলারদের। ম্যাচের ফয়সালা হচ্ছে ঠিকই, ক্রিকেটের কোনও লাভ হচ্ছে কি? আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি। খেলা উপভোগ্য হয়ে ওঠে ব্যাটার-বোলারদের লড়াইয়ে। কিন্তু এমন পিচ বানানো হচ্ছে, যেখানে শুধু বোলাররাই সুবিধা পাবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ