Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

হোটেল রেস্তরাঁয় পুজো

পুজো মানেই মহোৎসব। সেই মতোই সেজে উঠেছে আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলের বিভিন্ন রেস্তরাঁ। ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত পাবেন পুজোর মেনু।

হোটেল রেস্তরাঁয় পুজো
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আইটিসি হোটেলস
পুজো মানেই মহোৎসব। সেই মতোই সেজে উঠেছে আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলের বিভিন্ন রেস্তরাঁ। ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত পাবেন পুজোর মেনু। লাঞ্চ ও ডিনার বুফে পাবেন ২,২৫০ টাকায়। গ্র্যান্ড প্যাভেলিয়নে থাকবে বিশেষ কাবাব প্ল্যাটার, নর্থ ইস্ট ইন্ডিয়ান বিশেষ মেনু। অত্তিমোতে থাকবে পাস্তা, পিৎজা, চিজ ও সি ফুড স্পেশাল প্ল্যাটার। দার্জিলিং লাউঞ্জে পাবেন নানা ধরনের চায়ের সম্ভার এবং অনেক রকম ফ্লেভারের কফি। আইটিসি সোনারে থাকছে বাঙালি মেনু।  হোটেলের পেশওয়ারিতে পাবেন মাটন চিকেন ও ফিশ সহ মোগলাই খাবারের রকমারি। 

Advertisement

তাজ বেঙ্গল
এখানে পুজোর মেনু পাবেন ৫ অক্টোবর পর্যন্ত। মহাভোজ থালিতে থাকবে মাছের চপ, রাঁধুনি মুরগি, গোটা মশলা মাংস, দই কাতলা, পটোলের কোর্মা, চিংড়ির মালাইকারি, চিতলের পেটি, ছানার জিলিপি সহ আরও নানা খাবার। দাম শুরু ৩,৪৫০ টাকা থেকে। 

তাজ সিটি সেন্টার নিউটাউন
এখানকার মেনুতে পাবেন ব্যারাকপুরের মাছের চপ, ঠাকুরবাড়ির ভেজ কাটলেট, সর্ষে ভাপা ইলিশ, মুর্শিদাবাদ চিকেন বিরিয়ানি, তোপসে ফ্রাই, মাটন প্যান্থারাস, ডাব তুলসী, পাবদা মাছের তেল ঝাল সহ আরও বিভিন্ন পদ।

ভিভান্তা
এখানে পুজোর মেনুতে পাবেন ফুচকা, রোল, তেলেভাজা ইত্যাদির লাইভ কাউন্টার। এছাড়াও মেনুতে পাবেন মোচার শাম্মি কাবাব, বেগুনের দিলখুশ কালিয়া, মসুর ডালের পাতুরি, হাঁসের ডিমের মৌলি, ইলিশ ননীভরা, গোটামশলা মাংস, সাহেব পাড়ার চিকেন স্টু ইত্যাদি। 

করিমস
মোগলাই খাবারের জন্য বিখ্যাত এই রেস্তরাঁ। যাঁরা খাঁটি মোগলাই পছন্দ করেন তাঁদের জন্য এখানকার খাবার আদর্শ। এখানে পুজোর বিশেষ মেনুতে পাবেন ক্লাসিক মাটন বিরিয়ানি, মাটন চাঁপ, মাটন কষা, ফিরনি সহ নানা ধরনের মোগলাই মেনু।   

ওয়েস্ট ইন, কলকাতা
এবার পুজোয় এই হোটেলে পাবেন বিশেষ মেনু। থাকবে তন্দুরি ও লসুনি চিকেন কাবাব, ট্যাংরা স্টাইল চিলি চিকেন, ক্রাম্ব ফ্রায়েড ফিশ, মাপো স্টাইল পনির, দহি কে কাবাব, চিকেন ডাকবাংলো, চিকেন চাঁপ, মাটন রেজালা গোলবাড়ির কষা মাংস, চিংড়ির মালাইকারি, চিকেন ও মাটন বিরিয়ানি, সেচুয়ান চিকেন, কুং পাও চিকেন, ফুচকা কাউন্টার, ঘুগনি কাউন্টার, গ্রিল কাউন্টার ইত্যাদি।

আওয়াধ ১৫৯০
এখানকার পুজো স্পেশাল মেনুতে রয়েছে মাটন বিরিয়ানি, ফিশ বিরিয়ানি, প্রন বিরিয়ানি, মাটন ও চিকেন গালৌটি কাবাব, মাশরুম কাবাব, লসুনি ঝিংগা, পি পোলাও, মাহি টিক্কা ইত্যাদি। শেষ পাতে থাকবে বিভিন্ন ধরনের কুলফি। ৫ অক্টোবর পর্যন্ত পাবেন এই মেনু।  

চ্যাপ্টার টু
এখানে পুজো স্পেশাল মেনু পাবেন ৫ অক্টোবর পর্যন্ত। থাকবে ক্রিম অব মাশরুম স্যুপ, কর্ন অন মাশরুম টোস্ট, বেকন র‌্যাপড প্রন, পেপার চিকেন উইংস, প্রন অন টোস্ট, ভেটকি লেমন গ্রিল, ভেটকি নিউবার্গ, প্রন থার্মিডর, টাসকান বাটার স্যামন, হয়েসিন গ্লেজড স্যামন, চিকেন টেট্রাজিনি, ল্যাম্ব গুলাস সহ আরও নানা পদ। 

বিরিয়ানি ক্যান্টিন
এখানে পুজোর মেনু পাওয়া যাবে ২ অক্টোবর পর্যন্ত। থাকবে মালাই ব্রকোলি, তন্দুরি শোলে, মুর্গ কি শোলে, টার্কিশ মুর্গ আদানা, ফিশ বাঞ্জারা কাবাব, লসুনি ঝিঙ্গা, কলকাতা মাটন বিরিয়ানি, কলকাতা চিকেন বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, মাটন চাঁপ, চিকেন চাঁপ, ডাল মাখানি, প্রন মালাইকারি, কুলফি, গুলাবজামুন, ফিরনি ইত্যাদি। দু’জনের খাওয়ার খরচ ১০০০ টাকা।

আমিনিয়া
এখানে পুজোর মেনুতে পাবেন কলকাতা স্পেশাল চিকেন ও মাটন বিরিয়ানি, চিকেন চাঁপ, মাটন রেজালা, আমিনিয়া স্পেশাল মাটন কারি, কাঠি রোল ইত্যাদি। দু’জনের খাওয়ার খরচ মোটামুটি ৮০০ টাকা। দুর্গাপুজো মানেই ঐতিহ্যকে তুলে ধরা। তাই এ সময় সকলেই চান নিজেদের পছন্দের গতানুগতিক মেনু।

সংহাই
এই রেস্তরাঁয় পাবেন চীনে পদ। বিশেষ মেনুতে রয়েছে গোল্ডেন ফ্রায়েড প্রন, ব্যাম্বু চিকেন, সংহাই স্পেশাল চিকেন, ড্রামস অব হেভেন, সুইট অ্যান্ড সাওয়ার ভেটকি, সংহাই স্পেশাল নুডলস, ফ্রায়েড রাইস চিকেন চপসোয়ে সহ বিভিন্ন পদ। 

কাসা মায়ামি
এখানে পুজো উপলক্ষ্যে পাবেন বিশেষ মেনু। থাকবে মাটন বোটি, চারকোল ফ্লেভার্ড ড্রামস্টিক, কাফির লাইম চিকেন ডিমসাম, বাটার চিকেন, গ্রিলড ফিশ, পালক পনির পিৎজা, গন্ধরাজ আমপান্না মোহিতো, লেমনগ্রাস পানাকোটা ইত্যাদি। দু’জনের খাওয়ার খরচ মোটামুটি ১২০০ টাকা। 

পেপার টাউন
এখানে পুজোয় পাবেন ফিশ অ্যান্ড চিপস, লক্সা ম্যারিনেটেড চিকেন মরসেলস, চারকোল স্মোকড চিকেন ড্রামস্টিক, গ্রিলড ফিশ, ভিয়েতনামি কারি, ঢাকাই মোরগ পোলাও, ধাবা স্টাইল চিকেন ভর্তা, গুলাবজামুন চিজকেক, আইরিশ কফি সহ বিভিন্ন ধরনের পদ। দু’জনের খাওয়ার খরচ ১,২০০ টাকা।

গার্ডেন কাফে
এখানে পুজো মেনুতে পাবেন ক্রিসপি মশলা ধোসা, স্টিমড ইডলি, গোল্ডেন ফ্রায়েড বড়া, চিজ মাশরুম মশলা ধোসা, রাওয়া মশলা ধোসা, পোড়ি ধোসা, ফিংগার ফ্রায়েড ইডলি, থাট্টে ইডলি, ফিল্টার কফি সহ নানা পদ। দু’জনের খাওয়ার খরচ মোটামুটি ৮০০ টাকা থেকে শুরু।

দ্যাট প্লেস
এখানে ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত পাবেন বুফে লাঞ্চ. মেনুতে থাকবে ফুচকা ও চাট কাউন্টার, পোস্ত নারকেল বড়া, মাটন কষা, কাতলা কালিয়া, কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি, স্পিনাচ কর্ন অ্যান্ড রিকোটা ক্যানেলোনি, অরিয়েন্টাল প্রন, শক্তিগড়ের ল্যাংচা, রসগোল্লা ইত্যাদি। দু’জনের খাওয়ার খরচ  ২,২০০ টাকা। 

এন এক্স
এখানে পুজোর মেনুতে থাকবে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সব রকম পদ। তার মধ্যে পাবেন মাটন জাফরানি দম বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি, গ্রিন পাটায়া ভেটকি, বাটার ফ্রায়েড প্রন, মালাই সয়া কাবাব, এন এক্স কাবাব প্ল্যাটার, মুর্গ ভরতা, রাজবাড়ির মাটন কষা, মুম্বই কুলফি সহ নানা পদ। অর্ডারের উপর থাকবে ১৫ শতাংশ ছাড়। 

পার্কস্ট্রিট সোশ্যাল
এখানে পুজোর মেনু চলবে ৫ অক্টোবর পর্যন্ত। তাতে থাকবে মাছের থালি, মাটন থালি, শানদার চিকেন উৎসব থালি, সোশ্যাল চক টু চায়না, ট্যাংরা স্টাইল চীনে খাবার, চিংড়ি, কাঁকড়া সহ বিভিন্ন ধরনের সিফুড মেনু, গ্র্যান্ড মাটন প্ল্যাটার ইত্যা঩দি। দু’জনের খাওয়ার খরচ ১,৫০০ টাকা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ