প্রকাশ্যে অপমান, মুহূর্তে চাকরি ছেড়ে ভাইরাল
  • ১৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 কাজের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার দাবিতে বিভিন্ন পেশার মহিলারা সরব হয়েছেন। অতিরিক্ত সময় কাজ করলে লাগবে অতিরিক্ত পারিশ্রমিক। এ দাবিও ন্যায্য। কিন্তু কর্তৃপক্ষকে সে কথা বোঝাবে কে? বুঝিয়ে দিলেন মুম্বইয়ের এক যুবতী। গড়ে তুললেন শিরোনাম। মহিলাদের দাবিকে অন্যায্য বলায়, এবং মহিলাকর্মীর উপর কর্তৃপক্ষ চিৎকার করায় সঙ্গে সঙ্গে চাকরি ছেড়ে দিলেন এই মহিলা। তাঁর নাম ধ্রুপদী। ঘটনাটি ঘটেছে মুম্বইতে। ভোকাল কোচ হিসেবে দু’বছরের কিছু বেশি সময় ধরে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন ধ্রুপদী। গোটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। অনেকেই ধ্রুপদীর এই সিদ্ধান্তের সমালোচনা করছেন। তাঁদের দাবি, হঠাৎ করেই রাগের মাথায় চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু ধ্রুপদী তা মানতে নারাজ। তাঁর দাবি, কর্মক্ষেত্রে আত্মসম্মান, স্বাস্থ্যকর পরিবেশ, ছোটো-বড়ো সকল সহকর্মীর প্রতি সম্মান প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সংস্কৃতিতে নিজের মানসিক শান্তি বিঘ্নিত হয়, সেখান থেকে সম্মান বাঁচিয়ে বেরিয়ে আসাই ভালো। ধ্রুপদী মনে করেন, যোগ্যতা থাকলে ফের তিনি চাকরি পাবেন। তাই বলে আত্মসম্মান বিকিয়ে দিয়ে নয়।

Advertisement