Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পথচারীকে ধাক্কা বাইকচালকের, জখম দুই

পথচারীকে ধাক্কা বাইকচালকের, জখম দুই
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: চাঁচল-ইটাহার রাজ্য সড়কের ধারে পিলারে ধাক্কা মেরে পথচারীকে ধাক্কা বাইক চালকের। দুর্ঘটনায় গুরুতর জখম পথচারী। দুর্ঘটনায় কান কাটা গেল বাইক চালকের। সোমবার দুপুরে ইটাহারের পাইকপাড়ার দিঘনা ব্রিজ সংলগ্ন এলাকার ঘটনা। জখম বাইক চালকের নাম জয়দেব ঘোষ।  বাড়ি রাধানগর এলাকায়। পথচারীর নাম হযরত আলি। তাঁর বাড়ি পারেরগ্রাম এলাকায়। 
Advertisement
হযরত পাইকপাড়ায় আবাসিক মিশনে ছেলের সঙ্গে দেখা করতে এসেছিলেন। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্যসড়কের ধারে এক দোকানের পিলারে ধাক্কা মেরে পথচারী ব্যক্তিকে ধাক্কা মারে। গুরুতর জখম দু’জনকে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের রায়গঞ্জ মেডিক্যালে রেফার করা হয়। বাইকটিকে আটক করেছে পুলিস। 
সম্পর্কিত সংবাদ