সংবাদদাতা, রঘুনাথপুর: সামনেই মাধ্যমিক পরীক্ষা থাকলেও পড়াশোনায় মন ছিল না। সেজন্য পরিবারের লোকজন বকুনি দিয়েছিলেন। তাতেই অভিমানে শুক্রবার রাতে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে এক ছাত্রী আত্মঘাতী হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রাবিনা খাতুন(১৬)। বাড়ি আদ্রা থানার মেটালশহর গ্রামে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন সন্ধ্যায় পড়াশোনা না করায় রাবিনাকে বকুনি দেওয়া হয়। অভিমানে বাড়ির একটি ঘরে গিয়ে দরজা লাগিয়ে পড়াশোনা শুরু করে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা ঘরে কিছু পড়ে যাওয়ার শব্দ পান। দরজা ভেঙে রাবিনাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিস সূত্রে জানা গিয়েছে, এবছর রাবিনার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু পড়াশোনায় তেমন মন ছিল না। তারজন্য পরিবারের অভিভাবক বকুনি দিয়েছিলেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে শনিবার দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া পাঠানো হয়।