Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুড়শুড়ায় গাড়ির ধাক্কায় বাইক চালকের মৃত্যু, চাঞ্চল্য

পুড়শুড়ায় গাড়ির ধাক্কায় বাইক চালকের মৃত্যু, চাঞ্চল্য
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: গাড়ির ধাক্কায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক তরুণের। জখম হয়েছেন তাঁর বন্ধুও। সোমবার রাতে পুরশুড়ার জঙ্গলপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সাকির মিদ্দা(১৯)। বাড়ি পুরশুড়া থানা এলাকাতেই। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওইদিন সন্ধ্যায় সাকির ও তাঁর এক বন্ধু বাইক চালিয়ে যাচ্ছিলেন। জঙ্গলপাড়া এলাকায় অজানা গাড়ির ধাক্কায় তাঁরা জখম হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পুরশুড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক সাকিরকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ